ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

০৮ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মার্চ ০৮ ১৪:১৫:০২
০৮ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড , ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড । কোম্পানি তিনটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকায় পরবর্তী অবস্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৭.১০ শতাংশ বেড়েছে।এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৩.৮৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ০.৬৯ শতাংশ, বাটা সু ০.৫৭ শতাংশ এবং এইচ ডব্লিউ এ ওয়েল টেক্সটাইল ০.৪৮ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে