ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সিআরও পদে জনবল নিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৫:২০:২৪
সিআরও পদে জনবল নিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘চিফ রেগুলেটরি অফিসার (সিআরও)’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিআরও পদে প্রার্থীদের অবশ্যই বিবিএ, বিবিএস, এলএলবি অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদটি ফুল-টাইম ভিত্তিতে এবং কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স নির্ধারিত নয় বলে উল্লেখ করা হয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন করতে আগ্রহীদের নিজেদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ইমেইল ঠিকানা হলো: [email protected]

আবেদনের শেষ সময় ২ মার্চ ২০২৬। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর



রে