সুদ ব্যয় বেড়েও যে কারণে এসিআই-এর ইপিএসে বড় উন্নতি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুমুখী শিল্পগ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, আগের বছরের বড় লোকসান কাটিয়ে চলতি বছরে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।
অক্টোবর-ডিসেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত (কনসোলিডেটেড) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। যেখানে ২০২৪ সালের একই সময়ে ইপিএস ছিল ঋণাত্মক ৩ টাকা ১৭ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ৭ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটি উল্লেখযোগ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে।
তবে সমন্বিত পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এখনো নেতিবাচক রয়েছে। জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৫০ টাকা ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৬৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ কার্যকরী মূলধনের পরিবর্তনের প্রভাবে নগদ প্রবাহে কিছুটা উন্নতি হলেও তা এখনো ঋণাত্মক।
এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ টাকা ৭০ পয়সা। যা ৩০ জুন ২০২৫ তারিখে ছিল ৯১ টাকা ৬৪ পয়সা। ফলে ছয় মাসের ব্যবধানে এনএভি কিছুটা কমেছে।
মুনাফা বৃদ্ধির কারণ
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্ধবার্ষিকে গ্রুপটির রাজস্ব ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একাধিক ব্যবসা খাতের প্রবৃদ্ধির কারণে এ আয় বৃদ্ধি সম্ভব হয়েছে, যা সমন্বিত অপারেটিং সেগমেন্টে প্রতিফলিত হয়েছে।
এ সময়ে মোট মুনাফা (গ্রস প্রফিট) বৃদ্ধির হার পরিচালন ব্যয়ের বৃদ্ধির চেয়ে বেশি ছিল। বিশেষ করে প্রধান ব্যবসা খাতগুলোতে বিক্রি বৃদ্ধির কারণে এই উন্নতি হয়েছে।
তবে ঋণের সুদের হার বৃদ্ধির পাশাপাশি কার্যকরী মূলধন ও কৌশলগত বিনিয়োগে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হওয়ায় ঋণ গ্রহণ ব্যয় (কস্ট অব বোরোয়িং) বেড়েছে। তবুও সার্বিকভাবে কোম্পানিটি আগের বছরের বড় লোকসান কাটিয়ে ছয় মাসে ৭৩ পয়সা ইপিএস অর্জন করতে সক্ষম হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, রাজস্ব প্রবৃদ্ধি ও পরিচালন দক্ষতা বৃদ্ধির ফলে কোম্পানির মুনাফায় ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে ঋণ ব্যয় ও নগদ প্রবাহ পরিস্থিতি আগামী প্রান্তিকগুলোতে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে থাকবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম








