ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

২৫ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৪:০৬:৪০
২৫ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লি: । কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্ক ৯.৮০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৯.৭৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৮.৮২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৮.৭০ শতাংশ, আজিজ পাইপস ৮.৪৫ শতাংশ, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) ৭.৫৮ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বর ৭.৪৯ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে