ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যে কারণে পদত্যাগ করলেন না সাবেক চিফ প্রসিকিউটর 

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৫:২৮:১২
যে কারণে পদত্যাগ করলেন না সাবেক চিফ প্রসিকিউটর 

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে তিনি বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। এতে অবাক হওয়ার কিছু নেই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পদত্যাগ না করার কারণও ব্যাখ্যা করেন।

তাজুল ইসলাম জানান, প্রথমদিকে সরকার তাকে দায়িত্বে বহাল রাখার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। পরে সরকার থেকে জানানো হয়, তার স্থলে নতুন কাউকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর তিনি নিজেই জানতে চেয়েছিলেন পদত্যাগ করা প্রয়োজন কি না। তবে তাকে জানানো হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন নিয়োগ হলে তখন দায়িত্ব হস্তান্তর করা হবে— আগাম পদত্যাগের প্রয়োজন নেই। তাই তিনি পদত্যাগ করেননি।

তাজুল ইসলাম আরও বলেন, সরকার পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন পদে রদবদল হওয়া স্বাভাবিক। তার মতে, এ অবস্থায় পদত্যাগ করলে ভিন্ন বার্তা যেতে পারত।

বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন টিমের প্রতি তার শুভকামনা রয়েছে। বিচার যেন স্বাভাবিক গতিতে চলমান থাকে— সেটিই তিনি প্রত্যাশা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে