ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রভাবশালী ১০ কোম্পানির দাপটে বাজারে স্বস্তি

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:৩৭:৩০
প্রভাবশালী ১০ কোম্পানির দাপটে বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় দিনের মতো আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৫৫৩ পয়েন্টে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরেছে। সূচকের এই অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়েছে ১০টি শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় থাকা কোম্পানিগুলো হলো— স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক এবং রেনেটা। এই ১০ কোম্পানি সম্মিলিতভাবে ডিএসইএক্স সূচকে প্রায় ৩১ পয়েন্ট যোগ করেছে।

এর মধ্যে সর্বোচ্চ অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি একাই সূচকে ৮ পয়েন্টের বেশি যুক্ত করেছে। দিনশেষে শেয়ারদর ৩ টাকা ৮০ পয়সা বা ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২২৮ টাকায় দাঁড়ায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২২৪ টাকা ১০ পয়সা থেকে ২২৮ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। এদিন কোম্পানিটির মোট ১৩ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক, যা সূচকে ৬ পয়েন্ট বাড়িয়েছে। ব্যাংকটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়। লেনদেনের সময় দর ২৯ টাকা থেকে ৩০ টাকা ৭০ পয়সার মধ্যে ছিল। দিনশেষে এ কোম্পানির ৪৫ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা পূবালী ব্যাংক সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে। শেয়ারদর ১ টাকা বা ২ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৪০ টাকায় উন্নীত হয়। দিনভর শেয়ারটির দর ৩৯ টাকা থেকে ৪০ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। এদিন ব্যাংকটির ২ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে প্রাইম ব্যাংক ও ব্র্যাক ব্যাংক প্রায় ৩ পয়েন্ট করে, ইসলামী ব্যাংক ২ পয়েন্টের বেশি, ইস্টার্ন ব্যাংক ২ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ২ পয়েন্ট, যমুনা ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং রেনেটা প্রায় ১ পয়েন্ট সূচকে যোগ করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনী ও প্রভাবশালী এসব শেয়ারের ইতিবাচক পারফরম্যান্সই সার্বিক সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে