ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:৫৩:৩০
২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ২২ অক্টোবর ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন–এর জীবনের অন্যতম বিভীষিকাময় রাত। বঙ্গভবন ঘেরাও এবং তার পদত্যাগের দাবিতে চারদিকে চরম উত্তেজনার মধ্যেই তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম–এর ফোন কল পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, রাতের দিকে তিনি বুঝতে পারছিলেন না কে এ ঘটনায় জড়িত। নানা গুঞ্জন আসে বিভিন্ন দিক থেকে। রাত ১২টার দিকে নাহিদ ইসলাম ফোন করে জানান, “এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি।”

নাহিদের নির্দেশনার পর কিছুক্ষণের মধ্যে স্থানীয় কিছু ব্যক্তি এসে বিক্ষোভকারীদের একটি অংশ নিয়ে চলে যায়। তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাত ২টা পর্যন্ত সময় লাগে। রাষ্ট্রপতি ও বঙ্গভবনের ভেতরে থাকা অন্যান্যরা রাত ২টা থেকে ৩টা পর্যন্ত সতর্ক অবস্থায় ছিলেন। বাইরে তখনও ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে বৈঠক চলছিল। রাজধানীর বিভিন্ন জায়গায় ‘রাষ্ট্রপতির অপসারণ চাই’ স্লোগান উঠে।

রাষ্ট্রপতি স্মরণ করেন, ২২ অক্টোবর হঠাৎ করেই বঙ্গভবন ঘেরাও করা হয়। বিভিন্ন রাজনৈতিক এবং নতুনভাবে গঠিত প্ল্যাটফর্মের ব্যানারে লোকজন রাস্তায় নামে। রাষ্ট্রপতি প্রশ্ন তুলেছেন, এত বড় কর্মসূচির অর্থ কোথা থেকে এল।

ঘেরাওয়ের পর সেনাবাহিনীর নবম ডিভিশন এসে বঙ্গভবনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে। এ সময় একটি ঘটনা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে: একজন মেয়ে কাঁটাতারের বেড়ার ওপর উঠে লাফ দেয়। রাষ্ট্রপতির মতে, এটি পরিকল্পিত ও ভাড়াটিয়া চরিত্রের ঘটনা ছিল। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মেয়েটি মাটিতে পড়ে এবং ক্যামেরাম্যানকে ছবি তুলতে আহ্বান জানায়। পরবর্তীতে নারী পুলিশ ও নারী সেনাসদস্যরা তাকে ধরে সেনাবাহিনীর জিপে করে সরিয়ে নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে