ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৯:০৯:১৭
সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি এর আগে আর্টডকের জিওসি ছিলেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি প্রাপ্ত কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি সেনা সদরদপ্তরে অবস্থান করছেন।

সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-কে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

রদবদল সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্বে নতুন দিকনির্দেশনা এবং কৌশলগত ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপুর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে