ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হঠাৎ বান্দরবানে এমপি হাসনাত—মুখে মাস্ক

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৯:০০:১২
হঠাৎ বান্দরবানে এমপি হাসনাত—মুখে মাস্ক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা সফর করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে লামা ও আলীকদমের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে তিনি ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে লামা বাজার ও আলীকদম বাজার এলাকায় তাকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি চলাফেরা করছিলেন। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন।

তবে আকস্মিক এ সফরের কারণ সম্পর্কে স্থানীয়ভাবে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন বলেন, সাংগঠনিকভাবে এ সফর সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি। পরে জানা যায়, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে