ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এক টুকরো কাচে মানব সভ্যতার সব তথ্য!

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১১:৫৩:১৫
এক টুকরো কাচে মানব সভ্যতার সব তথ্য!

নিজস্ব প্রতিবেদক: ভাবা যায় না, মাত্র এক টুকরো কাচে হাজার বছরের ইতিহাস সংরক্ষণ করা যাবে! বিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক আবিষ্কার করেছেন। মাত্র ২ মিলিমিটার পুরুত্বের ছোট কাচের টুকরোতে ৪.৮৪ টেরাবাইট তথ্য সংরক্ষণ সম্ভব, যা প্রায় ২০ লাখ বই বা ৫ হাজার পূর্ণদৈর্ঘ্যের সিনেমার সমান।

ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই তথ্যভান্ডার ২৯০° সেলসিয়াস তাপমাত্রাতেও প্রায় ১০ হাজার বছর টিকে থাকতে পারে। এতে লেজারের সাহায্যে কাচের ভেতরে তথ্য খোদাই করা হয়।

গবেষণাটি প্রকাশ করেছে বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার, শিরোনাম: “Laser Writing in Glass for Dense, Fast and Efficient Archival Data Storage”। মাইক্রোসফটের ‘প্রজেক্ট সিলিকা’ প্রকল্পের অধীনে বিশেষ লেজার ব্যবহার করে কাচের ভেতরে ‘ভক্সেল’ নামের ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করা হয়, যা তথ্য ধারণ করতে সক্ষম।

এই প্রযুক্তিতে ১২ বর্গ সেন্টিমিটার আয়তনের কাচের একটি টুকরোয় ৪.৮৪ টেরাবাইট তথ্য জমা রাখা যায়। সাধারণ কক্ষ তাপমাত্রায় এটি আরও দীর্ঘ সময় অক্ষত থাকবে। তবে যান্ত্রিক চাপ, ভাঙা বা রাসায়নিক ক্ষয় হলে ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষক ফেং চেন ও বো উ বলেছেন, “যদি এই প্রযুক্তি বড় পরিসরে বাস্তবায়ন করা যায়, তবে এটি জ্ঞান সংরক্ষণের ইতিহাসে এক মাইলফলক হবে। কাচের একটি ছোট টুকরো হাজার বছরের মানব সংস্কৃতি ও জ্ঞান বহন করতে পারবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে