ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাদিক কায়েমদের বিরুদ্ধে অভিযোগ আনলেন জুমা

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১০:৫২:২০
সাদিক কায়েমদের বিরুদ্ধে অভিযোগ আনলেন জুমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদস্যদের মধ্যে অন্তর্কোন্দল প্রকাশ পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে।

ঘটনার সূত্রপাত শুক্রবার দিবাগত রাতে। শহীদ মিনারে উপস্থিত ছিলেন সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খানসহ কয়েকজন সদস্য, যারা মূলত ছাত্রশিবির-সংশ্লিষ্ট। কিন্তু অন্য সদস্যরা—ফাতিমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়া ও আরও অনেকে—অংশ নিতে পারেননি।

সর্বমিত্র চাকমা জানিয়েছেন, তারা বিষয়টি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখে জানতে পারেন। ফাতিমা তাসনিম জুমা সমন্বয়হীনতার অভিযোগ তুলে বলেন, শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সিনেট সদস্যদের “সিলেক্টিভ পাস” দেওয়া হয়েছিল, কিন্তু ডাকসুর অন্যান্য সম্পাদকদের জন্য তা ছিল না। ফলে বিষয়টি কিভাবে এমনভাবে ব্যবস্থাপনা হলো, তা তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, প্রভাতফেরীর আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে এবং এর চিঠি কেবল ভিপি, জিএস ও এজিএসের কাছে পৌঁছায়। গ্রুপে যথাযথ নোটিশ না দেওয়ায় অন্যান্য সম্পাদকরা সেখানে উপস্থিত হতে পারেননি। ফাতিমার মতে, সরাসরি আলোচনা এবং সমন্বয় থাকলে এই বিতর্ক এড়ানো সম্ভব হত।

শেষে তিনি ডাকসুর শীর্ষ নেতৃত্ব—ভিপি, জিএস ও এজিএস—কে দায়ী করেন। তার দাবি, নেতৃত্ব যদি বিষয়গুলো স্বচ্ছভাবে পরিচালনা করতেন, তাহলে প্রকাশ্যে এমন ‘তুচ্ছ’ ইস্যুতে মন্তব্য করতে হতো না। তিনি মনে করেন, ডাকসু শিক্ষার্থীদের আমানত এবং সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে