ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মাথায় টুপি দেখে যা বললেন এমপি আমির হামজা

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১০:১৭:২৯
মাথায় টুপি দেখে যা বললেন এমপি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মুফতি আমির হামজা বলেছেন, শুধু রমজান মাসেই নয়—সারা বছরই মুসল্লিদের মাথায় টুপি পরে ইবাদত করতে দেখতে চান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, “আজ অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই, এই পরিবেশ যেন বাকি ১১ মাসও বজায় থাকে। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন যে অবস্থায় আপনাদের পাচ্ছি, আগামী ১১ মাসও এমন চেহারা, সুরত ও কর্ম দেখতে চাই।”

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, “নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা মেকানিজম যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত গণতন্ত্রেরই বিজয় হয়েছে। আমরা চাই, সাংবাদিকরা স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখবেন। ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না।”

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। “আপনারা যে পেশায় নিয়োজিত থেকে জাতির সামনে তথ্য তুলে ধরেন, সেই কাজটিও ইবাদতের অন্তর্ভুক্ত—যদিও আমরা অনেক সময় তা উপলব্ধি করি না।”

ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে এবং শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে