ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাদিক কায়েম-ফরহাদ শহীদ মিনারে, ক্ষোভ প্রকাশ করলেন সর্ব মিত্র চাকমা

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:১২:৪২
সাদিক কায়েম-ফরহাদ শহীদ মিনারে, ক্ষোভ প্রকাশ করলেন সর্ব মিত্র চাকমা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। তবে এ আয়োজন সম্পর্কে সব সদস্যকে অবহিত না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে বাংলাদেশ টেলিভিশন-এর লাইভ সম্প্রচারের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, বিটিভির মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে।

স্ক্রিনশটে দেখা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ কয়েকজন নেতা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা উল্লেখ করেন, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, রাফিয়া, উম্মে সালমা ও অন্য সদস্যরা এ বিষয়ে আগে থেকে অবহিত ছিলেন না বলে তিনি দাবি করেন।

এর আগে, একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে