ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যশোরে আ.লীগ কার্যালয়ে ছবি টানানোর অভিযোগ

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:০৫:৫২
যশোরে আ.লীগ কার্যালয়ে ছবি টানানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় তারাবির নামাজের সময় ৩০ থেকে ৩৫ জন যুবক তালাবদ্ধ কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তারা দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগান দিতে দিতে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

স্থানীয়দের দাবি, তালা ভেঙে কার্যালয়ে প্রবেশকারীরা বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে