ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশের পর আরো ২ দেশে ভূমিকম্প অনুভূত

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১১:০০:০২
বাংলাদেশের পর আরো ২ দেশে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার দুই দেশ—আফগানিস্তান ও পাকিস্তান—এ মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮ এবং অপরটির ৫ দশমিক ৯। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের কম্পন রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ ও ওয়ারদাক প্রদেশ-এও অনুভূত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

অন্যদিকে, একই দিনে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উপকেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে