ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে যা বললেন জামায়াত আমির

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:৫৫:৩৮
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান তার নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। রাত ১২টা ১০ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে জামায়াতে ইসলামীর কোনো শীর্ষ নেতাকে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচার পালনের অংশ হিসেবেই তিনি শহীদ মিনারে এসেছেন।তিনি বলেন, “সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে এখানে আসা আমার দায়িত্ব। তাই সঙ্গীদের নিয়ে এসেছি।”

শহীদদের স্মরণ করে তিনি বলেন, ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের শহীদদের পাশাপাশি নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে নিহতদের প্রতিও তারা শ্রদ্ধা জানান। জুলাই গণ-অভ্যুত্থানে ন্যায়ের অধিকারের দাবিতে নিহতদেরও স্মরণ করেন তিনি। এছাড়া শহীদ ওসমান হাদির নামও উল্লেখ করেন।

শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে