ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সৌদি আরব জানাল রমজান কখন শুরু হবে

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৭:৩১:২৩
সৌদি আরব জানাল রমজান কখন শুরু হবে

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের জন্য বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

সৌদি সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। বর্তমান অনুমান অনুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ওই দিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসরে চাঁদ দেখা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব। কারণ চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্য ও চাঁদের মধ্যকার কোণিক দূরত্ব পর্যবেক্ষণের জন্য খুব কম থাকবে। একই দিনে বিরল বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে।

গালফ নিউজ জানিয়েছে, যেসব দেশ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, সেখানে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। তাই সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য রমজানের প্রথম দিন হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে স্থানীয় নীতি ও মানদণ্ডের কারণে কিছু দেশ এক দিন আগেই রমজান শুরু করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে