ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৪:৪৬:৩৭
সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স

এবং ন্যাশনাল ফিড মিলস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, আগের বছর আয় ছিল ৩ টাকা ০৮ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৪ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ মার্চ।

ন্যাশনাল ফিড মিলস

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা, আগের বছর লোকসান ছিল ৭১ পয়সা ।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ পরবর্তিতে জানানো হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে