ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামানত হারালেন ৫ বারের এমপি

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৯:১০:৩৮
জামানত হারালেন ৫ বারের এমপি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রানীশংকৈল আংশিক) আসনে জামানত হারিয়েছেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। তিনি জাতীয় পার্টি-এর প্রেসিডিয়াম সদস্য।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসাবে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩২ হাজার ৮৩৩ ভোট।

কিন্তু হাফিজ উদ্দীন আহম্মেদ পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট, ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এর আগে তিনি ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ সালের উপনির্বাচন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট (পোস্টাল ভোটসহ) পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জাহিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

হাফিজ উদ্দীনের পাশাপাশি কম ভোট পাওয়ায় আরও সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে