মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার পারদ আরও চড়ছে। তেহরানকে নতুন একটি চুক্তিতে বাধ্য করতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে ইতোমধ্যে সেখানে অবস্থানরত একটি রণতরির সঙ্গে যোগ দিতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’।
মার্কিন বার্তা সংস্থা এপি এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। বর্তমানে আরব সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারসহ ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ সক্রিয় রয়েছে। ফোর্ড পৌঁছানোর পর ওই অঞ্চলে আমেরিকার দুটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একসঙ্গে অবস্থান করবে, যা ওই এলাকায় বড় ধরনের যুদ্ধের আশঙ্কার জন্ম দিয়েছে।
লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। লোহিত সাগরের বর্তমান অস্থিরতা এবং গাজা উপত্যকায় চলমান সংঘাতের রেশ কাটতে না কাটতেই এই নতুন মোতায়েন উপসাগরীয় দেশগুলোর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান যেকোনো মুহূর্তে একটি বড় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।
গত বৃহস্পতিবার ওমানের পরোক্ষ আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আগামী এক মাসের মধ্যে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর ফল হবে অত্যন্ত ‘যন্ত্রণাদায়ক’। গত বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও ট্রাম্প ইরানের ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ এবং হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছেন। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই চূড়ান্ত আলটিমেটাম দেন।
ইরান বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় দিক থেকেই ব্যাপক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মানুষ নিহতের ঘটনায় বর্তমানে দেশজুড়ে ৪০ দিনের শোক পালন করা হচ্ছে। এই কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক সভায় দেশাত্মবোধক গান গেয়ে নাগরিকদের প্রতিবাদ জানাতে দেখা গেছে।
২০২৫ সালের জুন মাস থেকে সাগরে থাকা ইউএসএস ফোর্ড-এর ক্রুদের বাড়ি ফেরার কথা ছিল চলতি বছরের মার্চে। তবে নতুন এই নির্দেশের ফলে তাদের আট মাসের দীর্ঘ মোতায়েন আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। রণতরিটির এই নতুন গন্তব্য নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও মার্কিন কর্মকর্তারা বিষয়টিকে ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য ‘ফেজ টু’ বা দ্বিতীয় ধাপ হিসেবে দেখছেন।
মিরাজ/
পাঠকের মতামত:
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













