ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গ্রামের বিয়েতে রসুন দেওয়া হয়, কারণটা জানলে অবাক হবেন

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১২:১৪:০৪
গ্রামের বিয়েতে রসুন দেওয়া হয়, কারণটা জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক : বিয়েতে বর-কনেকে শুভকামনা জানিয়ে উপহার দেওয়ার রীতি সারা বিশ্বেই দেখা যায়। দেশ, সংস্কৃতি ও সমাজভেদে উপহারের ধরন ভিন্ন হয়। অনেক সময় আমাদের কাছে কিছু প্রথা তাজ্জব মনে হলেও দীর্ঘ সামাজিক ইতিহাসে সেগুলোই কাম্য হিসেবে গণ্য হয়। এরকমই একটি অনন্য রীতি চীনের দক্ষিণে গুয়াংডং প্রদেশে দেখা যায়।

প্রদেশটির গ্রামীণ হাক্কা অঞ্চলে বিয়ের দিনে কনের পরিবারের লোকজন রসুনসহ বিভিন্ন রান্নার উপকরণ সুন্দরভাবে সাজিয়ে লাল ফিতায় বেঁধে বরপক্ষের বাড়িতে পাঠান। এই উপহারকে নবদম্পতির ভবিষ্যতের জন্য আশাবাদ ও আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয়।

বরপক্ষের কাছে পাঠানো এই উপহারে শুধু রসুন নয়, থাকে ধনেপাতা ও পেঁয়াজের কলিও। চীনা বিশ্বাস অনুযায়ী, ধনেপাতা কনেকে নতুন সংসারে পরিশ্রমী করে তোলে, পেঁয়াজের কলি কনের সুস্থ সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করে, আর রসুন সংসারে খরচ ও বাজেট পরিচালনায় কনেকে পারদর্শী করে।

প্রসঙ্গত, রসুন একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান। এটি নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি কমে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, হজমশক্তি উন্নত হয়, ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে এবং ভালো ঘুম নিশ্চিত করে।

গবেষকেরা মনে করেন, খালি পেটে কাঁচা রসুন খাওয়া সবচেয়ে উপকারী। তবে যাদের পেটে গ্যাস, অম্বল বা অতিরিক্ত গরম সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রসুন গ্রহণ করা উচিত, কারণ অতিরিক্ত রসুন শরীরের ক্ষতি করতে পারে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে