ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২০:৩৬:১৭
ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনার পর বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এসব কেন্দ্রে তিনি মোট ৯২৬ ভোটে এগিয়ে আছেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, ১২টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন ৭,৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬,৪৯৭ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সারা দেশ থেকে সংগ্রহ করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন স্থগিত রয়েছে। ফলে আজ ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।

সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। মোট ২,০২৮ জন প্রার্থীর মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রস্তাবিত ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে