ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকা-৬-এর ভোটকেন্দ্রে চোখে পড়ল এক মায়ের অদম্য আশা!

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১২:২৩:২৪
ঢাকা-৬-এর ভোটকেন্দ্রে চোখে পড়ল এক মায়ের অদম্য আশা!

নিজস্ব প্রতিবেদক : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা ভোট দিয়ে ছেলের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আজ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। একজন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করা ছাড়া তার হাতে আর কিছু নেই, তবে ইশরাক হোসেন মানুষের জন্য কাজ করতে চেয়েছেন বলে ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন।

“ইশরাক সব সময় ঢাকাবাসীর কথা চিন্তা করে। তার এই আন্তরিকতার প্রতিফলন ভোটে দেখা যাবে।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে