ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ডলারের হাহাকার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশাল পদক্ষেপ

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৮:৫৬:২৩
ডলারের হাহাকার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশাল পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও ২১৮.৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনেছে। এই অর্থ সংগ্রহ করা হয়েছে দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই নিলামে কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪.১৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

এই নিলামের মাধ্যমে বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স লেনদেনের স্থিতিশীলতা এবং আমদানি খাতের জন্য বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে