ভোট ডাকাতির পর এবার 'ইঞ্জিনিয়ারিং', হুঁশিয়ারি তারেক রহমানের
ভোট ডাকাতির পর এবার 'ইঞ্জিনিয়ারিং', হুঁ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। একটি বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের বিরুদ্ধে অসততার অভিযোগ এনে তারেক রহমান বলেন, দেশবাসীকে বুঝতে হবে পর্দার আড়ালে কী ঘটছে, কারণ ষড়যন্ত্রকারীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
প্রতিপক্ষকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, অতীতে ভোট ডাকাতি ও চুরির ঘটনা ঘটলেও এখন নতুন কৌশলে 'ভোট ইঞ্জিনিয়ারিং' করার চেষ্টা চলছে। যারা নির্বাচনের আগেই এমন অসৎ পথে হাঁটে, তারা ক্ষমতায় গিয়ে সৎ কাজ করবে—এমনটা আশা করা যায় না বলে তিনি মন্তব্য করেন। বিএনপি চেয়ারম্যান দৃঢ়ভাবে বলেন, দেশে সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের অধিকার ফিরিয়ে আনতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোরে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিশেষ পরামর্শ দেন তারেক রহমান। তিনি উপস্থিত জনতাকে বলেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনেই আদায় করে সরাসরি ভোট দিতে হবে। দেশটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বরং জনগণের—এই সত্যটি ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করার ওপর তিনি জোর দেন।
আজ দুপুর ১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারাভিযান শুরুর পর তারেক রহমান সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে আরেকটি সমাবেশে বক্তব্য দেন। সেখান থেকে সন্ধ্যা নাগাদ তিনি শায়েস্তাগঞ্জ পৌঁছান। মাগরিবের নামাজের ঠিক আগে তাঁর গাড়িবহর প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছালে তিনি সেখানে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর মঞ্চে উঠে তিনি হবিগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, জনগণকে এবার সজাগ হতে হবে কারণ এই সুযোগ নষ্ট হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি পরিবারকে একটি করে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা বণ্টন নিশ্চিত করা হবে। এই জনসভায় সভাপতিত্ব করেন দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার। শায়েস্তাগঞ্জ শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশ্যে রওনা হন।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের এই ডামাডোল এবং বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি আগামী অর্থবছরগুলোতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা রাজনৈতিক পরিবেশ শান্ত থাকার অপেক্ষায় আছেন। নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে বাজারে ক্যাশ প্রবাহ বা লেনদেনে ইতিবাচক গতি ফিরতে পারে বলে অনেকে আশা করছেন।
সিরাজ/
শিয়ারি তারেক রহমানের
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে












.jpg&w=50&h=35)
