রহস্যজনক আচরণ ও ‘থার্টি ফোর’ বলার নেপথ্যে সবুজ শেখ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে ছয় মাসে ছয়টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি পুলিশের কাছে নিজের ভুল নাম ও পরিচয় দিয়েছেন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো চলাফেরা করলেও তার ব্যাগ তল্লাশি করে একাধিক সিমকার্ড এবং পুলিশ সদস্যদের ব্যক্তিগত মোবাইল নম্বর উদ্ধার করেছে পুলিশ। এমনকি তিনি বিভিন্ন পুলিশ সদস্যকে ফোন করে উল্টাপাল্টা কথাবার্তাও বলতেন বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন এ বিষয়ে বলেন, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে মশিউর রহমান ওরফে সম্রাট নামে পরিচয় দিতেন। গ্রেপ্তারের পর তিনি দাবি করেন, তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির মৃত সালামের ছেলে। তবে ওই ঠিকানায় অনুসন্ধান চালিয়ে পুলিশের কাছে এ তথ্যের কোনো সত্যতা মেলেনি।
পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করে পুলিশ জানতে পারে, তার প্রকৃত নাম সবুজ শেখ। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে।
পরিদর্শক হেলাল উদ্দিন জানান, সবুজ শেখ হত্যাকে ‘থার্টি ফোর’ নামে উল্লেখ করতেন। ১৮ জানুয়ারি সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধারের পরদিন তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে বলেন, তিনি ‘থার্টি ফোর’ করেছেন—যা হত্যার ইঙ্গিত হিসেবে বিবেচনা করছে পুলিশ।
সাভার মডেল থানার মূল ফটক থেকে মাত্র ১০০ গজ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাবরেজিস্ট্রার অফিস অবস্থিত। এলাকায় চায়ের দোকান, সাংবাদিক ও পুলিশের নিয়মিত আনাগোনা থাকলেও সেখানে প্রায় তিন বছর ধরে ‘সম্রাট’ পরিচয়ে ঘোরাফেরা করতেন সবুজ শেখ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাকে প্রায়ই সাভার বাসস্ট্যান্ডের পদচারী–সেতু এবং মডেল মসজিদ এলাকায় দেখা যেত। পরে তিনি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে বসবাস শুরু করেন।
জানা গেছে, দোতলা ভবনটির দরজা-জানালা ভাঙা, দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে আগুনের কালো দাগ রয়েছে। দ্বিতীয় তলার টয়লেটে পোড়া কাপড় পড়ে থাকতে দেখা যায়। নিচতলায় জড়ো করে রাখা রয়েছে কাঁথা-কম্বল। ভবনের পেছনে রয়েছে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংক।
১৯ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সবুজ শেখ ছয়জনকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. ফাইজুর খান। তবে পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছিলেন—যেখানে তিনি থাকতেন, সেখানে অন্য কেউ থাকলে তা সহ্য করতে পারতেন না এবং তাদের হত্যা করতেন।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পর দ্রুত সময়ের মধ্যেই আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য দিলেও যাচাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা গেছে। আরও কোনো অপরাধে তার সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।’
১৮ জানুয়ারি উদ্ধার হওয়া দুটি পোড়া মরদেহের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি তানিয়া আক্তার (২৫)। তিনি ১ জানুয়ারি রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। পরিবার এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছিল। তানিয়া অটিজমে আক্রান্ত ছিলেন।ঘটনার আগের দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি দেখে পরিবারের সদস্যরা তানিয়াকে শনাক্ত করেন।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






