১৬ মাস আইপিও শুন্য: নজিরবিহীন স্থবিরতায় দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত ১৬ মাস ধরে কোনো নতুন কোম্পানি তালিকাভুক্ত না হওয়ার এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি এই দীর্ঘ সময়ে নতুন করে কোনো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনও জমা পড়েনি। করোনা মহামারির সময়কাল বাদ দিলে গত দেড় দশকে এমন স্থবিরতা আর দেখা যায়নি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দ্রুত বাজারে ছাড়ার নির্দেশনার পর সাত মাস পেরিয়ে গেলেও তার কোনো বাস্তব প্রতিফলন ঘটেনি, যা বাজার সংশ্লিষ্টদের হতাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে সর্বশেষ কোম্পানি হিসেবে ‘টেকনো ড্রাগস’ বাজারে তালিকাভুক্ত হয়। এরপর থেকে আইপিও অনুমোদন বা তালিকাভুক্তি পুরোপুরি বন্ধ রয়েছে। ২০২৪ সালে টেকনো ড্রাগস ছাড়াও এনআরবি ব্যাংক, শিকদার ইনস্যুরেন্স ও এশিয়াটিক ল্যাবরেটরিজসহ মোট পাঁচটি কোম্পানি বাজারে এসেছিল। দীর্ঘ সময় নতুন কোনো বিনিয়োগযোগ্য কোম্পানি না আসায় দেশের শেয়ারবাজার অন্তত দুই বছর পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে বিএসইসি পুনর্গঠন করা হয় এবং খন্দকার রাশেদ মাকসুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। বাজার সংস্কারের লক্ষ্যে গত ৭ অক্টোবর একটি টাস্কফোর্স গঠন করা হয়, যারা ‘পাবলিক অফার অব ইক্যুয়িটি সিকিউরিটিজ বিধিমালা, ২০২৫’ নামে নতুন আইপিও আইন প্রণয়নের কাজ করছে। এই নতুন বিধিমালার জনমত যাচাই শেষ হয়েছে এবং শিগগির এটি গেজেট আকারে প্রকাশিত হতে পারে। মূলত এই আইনি পরিবর্তনের কারণেই অনেক কোম্পানি আবেদন করতে দ্বিধায় রয়েছে।
বিএসইসির মুখপাত্র আবুল কালামের মতে, নতুন বিধিমালা করার উদ্যোগ নেওয়া হলেও পুরোনো বিধিমালা অনুযায়ী আবেদন করতে কোনো বাধা ছিল না। কিন্তু কোম্পানিগুলোর সুশাসনের অভাব এবং বর্তমান ‘রেস্ট্রিকটেড প্রাইস মডেল’-এর কারণে তারা বাজারে আসতে আগ্রহী হয়নি। এছাড়া আগের কমিশনের আমলে অনুমোদিত কিছু আবেদনে অসংগতি পাওয়ায় বর্তমান কমিশন সেগুলো বাতিল করে দিয়েছে। সরকারি নির্দেশের পরও বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্ত না হওয়া বাজারের গতি ফেরানোর পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ডিএসইর প্রধান নির্বাহী মাজেদা খাতুন গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি লাভজনক কোম্পানির সংখ্যা কম হওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রে নীতিগত জটিলতা থাকায় তালিকাভুক্তি ত্বরান্বিত হচ্ছে না। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর বোর্ড অনুমোদন এবং বড় ধরনের কর সুবিধা না থাকাও একটি বড় কারণ।
অন্যদিকে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মনে করেন, একটি অরাজনৈতিক সরকারের আমলে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়িত না হওয়া দুঃখজনক। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমানে বাজারে তালিকাভুক্ত ৩৮৪টি কোম্পানির মধ্যে ১০২টিই দুর্বল বা ‘জেড’ ক্যাটাগরির, যা মোট কোম্পানির এক-চতুর্থাংশেরও বেশি। উদ্বেগের বিষয় হলো, সাবেক দুই চেয়ারম্যান খায়রুল হোসেন ও শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মেয়াদে অনুমোদিত কোম্পানিগুলোর ৩৫ শতাংশই এখন এই দুর্বল তালিকায় নাম লিখিয়েছে। বাজারে ভালো মানের কোম্পানির তীব্র সংকট থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব ও বাজারের মন্দা ভাব আরও প্রকট হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


