২০০ টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট, মিলবে ঘরে বসেই
স্পোর্টস ডেস্ক: চায়ের দেশ সিলেটে কাল থেকেই শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসরের মাঠের লড়াই। সবুজ চা-বাগান ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৬ ডিসেম্বর থেকে ব্যাট-বলের ধামাকা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। দর্শকদের বাড়তি স্বস্তি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার সিলেট পর্বের টিকিট ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছে। রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি কমাতে এবার শতভাগ ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি জানিয়েছে, সিলেট পর্বের কোনো টিকিটই কাউন্টারে পাওয়া যাবে না। দর্শকদের আসন নিশ্চিত করতে ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd এই পোর্টালে। গত ২১ ডিসেম্বর থেকেই অনলাইনের এই কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে বুকিং সম্পন্ন করার পর একটি ই-টিকিট বা কনফার্মেশন কোড প্রদান করা হবে। পরবর্তীতে নির্দিষ্ট পয়েন্ট থেকে এই কোড দেখিয়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। উল্লেখ্য, স্টেডিয়াম এলাকায় তাৎক্ষণিক টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।
এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘এক টিকিটে দুই ম্যাচ’ দেখার সুযোগ। মাত্র ২০০ টাকার সর্বনিম্ন টিকিট কিনলেই দিনের দুটি ম্যাচ (দুপুর ও রাত) গ্যালারিতে বসে উপভোগ করা যাবে। সাধারণ দর্শকদের জন্য বিপিএলের এই ‘ডাবল হেডার’ অফারটি বড় চমক হিসেবে কাজ করছে।
সিলেট ভেন্যুর টিকিটের পূর্ণাঙ্গ মূল্যতালিকা:
গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ড: ২০০ টাকা।
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ২৫০ টাকা।
ক্লাব হাউজ: আপার জোন ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার): ২,০০০ টাকা।
২৬ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আয়োজনের কারণে ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওইদিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। তবে পরবর্তী দিনগুলোতে খেলা যথারীতি দুপুর ১টা ৩০ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।
নিরাপত্তার স্বার্থে মাঠে প্রবেশের সময় দর্শকদের কঠোর তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। গ্যালারিতে প্লাস্টিকের বোতল, লাইটার, ধারালো বস্তু কিংবা প্রফেশনাল ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিসিবি।
সরকার/
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা













