৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সর্বশেষ নিরীক্ষিত হিসাব বিবরণী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিরীক্ষকরা এসব প্রতিবেদনে তাদের আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন, যেখানে প্রতিকূল ও শর্তযুক্ত মতামত, বিশেষ জোর, টিকে থাকার অনিশ্চয়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে নিরীক্ষা মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক পদক্ষেপ নিতে বিএসইসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।
বিএসইসি মনে করে, নিরীক্ষকদের এমন পর্যবেক্ষণ বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিতে পারে এবং এর ফলে পুরো শেয়ারবাজার ঝুঁকিতে পড়তে পারে। তাই ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ জরুরি। কমিশনের করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি গভর্নরের কাছে এই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। এই উদ্বেগজনক প্রতিবেদনে মোট ১৯টি ব্যাংক ও ১২টি অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনগুলো পর্যালোচনায় নিরীক্ষকরা বড় ধরনের ভুলের ইঙ্গিত দেওয়া প্রতিকূল মতামত, নির্দিষ্ট অংশ নিয়ে সন্দেহ প্রকাশের শর্তযুক্ত মতামত এবং ভবিষ্যৎ আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে, বেশ কিছু প্রতিষ্ঠানের চলমান প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকার অনিশ্চয়তা নিয়ে সতর্কতা জানানো হয়েছে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে।
বিএসইসি যেসব ব্যাংককে চিহ্নিত করেছে, তার মধ্যে রয়েছে: এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউসিবি।
এছাড়া কমিশন যেসব আর্থিক প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে, সেগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাইডাস ফাইন্যান্সিং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল।
কমিশন তাদের চিঠিতে উল্লেখ করেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষিত প্রতিবেদনে যে অনিয়ম ও ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে, তা বাজারের স্বচ্ছতা ও আস্থার জন্য সরাসরি হুমকি। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে নিরীক্ষা প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই বিএসইসি সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে চিহ্নিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত যথাযথ নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
- ‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’
- মোদি–মেলোনির রসিকতা, আবার আলোচনায় ‘মেলোডি’
- আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
- তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন







