আবারও ভারতকে কঠোর শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তার অভিযোগ, ভারত ও কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় এমন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন কঠোর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। কারণ, দুই দেশের সঙ্গে দীর্ঘ আলোচনাও কোনো বাস্তব ফল আনতে পারেনি।
ট্রাম্প অভিযোগ করেন, সস্তা কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের কৃষকদের বাজারকে ঝুঁকিতে ফেলছে। দেশীয় উৎপাদকদের বাঁচাতে তিনি শুল্ককে “জোরালো অস্ত্র” হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। তিনি জানান, মার্কিন কৃষকদের দুরবস্থা কাটাতে সরকার ১২ বিলিয়ন ডলার সহায়তা দেবে, যা বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আদায় করা শুল্ক রাজস্ব থেকেই আসবে।
ট্রাম্প বলেন, বহু দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারকে এমনভাবে ব্যবহার করেছে, যা “গ্রহণযোগ্য নয়।” বিপুল পরিমাণ বিদেশি পণ্য প্রবেশের ফলে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও জানান, আগের প্রশাসনের রেখে যাওয়া মুদ্রাস্ফীতি, পণ্যের দাম কমে যাওয়া এবং দীর্ঘদিন ধরে কৃষি অর্থনীতির দুর্বলতা এসব মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি। “কৃষকরাই দেশের প্রকৃত শক্তি” উল্লেখ করে তিনি দাবি করেন, উচ্চ শুল্ক ছাড়া কৃষিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
আলোচনার একপর্যায়ে চাল আমদানির প্রসঙ্গ উঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। লুইজিয়ানার এক উৎপাদক অভিযোগ করেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের বাজার ধ্বংস করে দিচ্ছে। এমনকি মার্কিন বাজারে বিক্রি হওয়া সবচেয়ে বড় দুইটি চালের ব্র্যান্ডও ভারতীয় কোম্পানির মালিকানাধীন বলে উল্লেখ করা হয়।
এই তথ্য শোনার পর ট্রাম্প বলেন, “বিষয়টি আমরা দেখছি। শুল্ক আরোপ করা হলে দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি আরও দাবি করেন, ভারত কৃত্রিমভাবে দাম কমিয়ে বাজার দখল করছে যা চলতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাসমতি চাল, চালজাত খাবার, মশলা ও সামুদ্রিক খাদ্য এসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ভারত। তবে ট্রাম্পের নতুন শুল্ক হুমকি এই বর্ধমান বাণিজ্য সম্পর্ককে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













