পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণসহ যত ধরনের ক্ষমতা পাচ্ছে অসীম মুনির
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সামরিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে ফিল্ড মার্শাল অসীম মুনিরকে দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ (সিডিএফ) পদে নিয়োগ দিয়েছে শেহবাজ শরিফ সরকার। নতুনভাবে সৃষ্টি হওয়া এই অত্যন্ত ক্ষমতাধর পদে তার মেয়াদ থাকবে পাঁচ বছর, ফলে তিন বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রণ এখন তার হাতেই কেন্দ্রীভূত হলো।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মুনিরকে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ও সিডিএফ হিসেবে যে সারসংক্ষেপ পাঠিয়েছিলেন, তা অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিল্ড মার্শাল মুনিরকে দুই পদেই পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
সিডিএফ পদ মুনিরকে শুধু সেনা, নৌ ও বিমানবাহিনীর ওপর পূর্ণ কর্তৃত্বই দেয় না—বরং জাতীয় কৌশলগত কমান্ড তদারকির ক্ষমতাও দেয়, যার অধীনে রয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা। ফলে দেশটির সামরিক প্রভাবে তিনি এখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি।
তার পাশাপাশি এই পদে বিশেষ আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। সিডিএফ থাকাকালীন তিনি প্রেসিডেন্টের অনুরূপ মর্যাদা ও আজীবন আইনি মামলার হাত থেকে অব্যাহতি পাবেন। একই সুবিধা বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরাও পাবেন।
পাঁচ বছর পর চাইলে মুনির আবারও দায়িত্ব চালিয়ে যেতে পারবেন। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে সে আবেদন জানাতে হবে, এবং বর্তমান ক্ষমতার বাস্তবতায় তা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী, বেসামরিক সরকারের সামরিক বাহিনীর ওপর নজরদারির ক্ষমতা আগের তুলনায় কমানো হয়েছে। এখন থেকে ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) নিয়োগের সুপারিশ করবে সিডিএফ, আর ফেডারেল সরকার তা অনুমোদন দেবে। আগে পুরো নিয়োগ ক্ষমতা বেসামরিক সরকারের হাতে ছিল।
১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তান বেসামরিক ও সামরিক শাসনের দোলাচলে রয়েছে। শেষ সামরিক শাসক পারভেজ মুশাররফ ১৯৯৯ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে ২০০৮ সাল পর্যন্ত দেশ শাসন করেন। বর্তমানে বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও দেশটির রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সেনাবাহিনীর কর্তৃত্ব গভীর শিকড় গেড়ে আছে—অনেক বিশ্লেষক এটিকে “হাইব্রিড শাসনব্যবস্থা” বলে উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরেই অসীম মুনিরকে আরও ক্ষমতা দেওয়ার বিষয়ে জল্পনা চলছিল। গত ২৯ নভেম্বর সেনাপ্রধান হিসেবে তার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার দিনই সিডিএফ নিয়োগ ঘোষণার কথা থাকলেও তা কিছুটা বিলম্ব হয়।
গত মাসে গৃহীত সাংবিধানিক ২৭তম সংশোধনীর মাধ্যমে সিডিএফ পদ সৃষ্টি করা হয়, যার ফলে বাতিল করা হয়েছে চেয়ারম্যান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি) পদটি। মুনির এখন একযোগে তিনটি শীর্ষ সামরিক পদ—ফাইভ-স্টার ফিল্ড মার্শাল, সিওএএস এবং সিডিএফ—ধরে রেখে পাকিস্তানের ইতিহাসে অভূতপূর্ব ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল; এর আগে ১৯৬৫ সালের যুদ্ধে নেতৃত্বের জন্য আইয়ুব খান এই উপাধি পান।
এমজে/
পাঠকের মতামত:
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!




.jpg&w=50&h=35)








