ব্যাংকের ভল্ট ও লকারের পার্থক্য, আনলক হয় যেভাবে
নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধারের ঘটনায় দেশের ব্যাংকিং ব্যবস্থায় ভল্ট ও লকার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন—লকার ও ভল্টের মৌলিক পার্থক্য কী, গ্রাহকের অনুপস্থিতিতে ব্যাংক কীভাবে লকার খুলতে পারে, এবং এসব প্রক্রিয়া কি রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে?
ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, ভল্ট হল ব্যাংকের নিজস্ব কেন্দ্রীয় কোষাগার, যেখানে ব্যাংক তাদের নগদ অর্থ, মূল্যবান দলিল, বৈদেশিক মুদ্রা এবং ব্যাংকের নিজস্ব সম্পদ নিরাপদে রাখে। এটি ব্যাংকের সর্বোচ্চ নিরাপত্তা-নিয়ন্ত্রিত অঞ্চল।
তার বিপরীতে লকার হলো ভল্টের ভেতরে থাকা পৃথক ছোট নিরাপত্তা বক্স, যা গ্রাহকদের ব্যক্তিগত সম্পদ সংরক্ষণের জন্য ভাড়া দেওয়া হয়। গ্রাহকরা স্বর্ণ, গয়নাগাটি, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য ব্যক্তিগত মূল্যবান সামগ্রী এসব লকারে রাখেন।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন এবং ব্যাংকগুলোর নিজস্ব নীতিমালার মাধ্যমে লকার ব্যবহারের নিয়ম-কানুন নির্ধারিত থাকে। লকার সাধারণত ভল্টের ভেতরে আলাদা ঘরে স্থাপন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে এসব জায়গায় সিসিটিভি ক্যামেরাও রাখা হয় না।
ব্যাংক লকার খোলার প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ ও সীমাবদ্ধ। অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার জানান—লকার খোলার জন্য দুটি চাবি প্রয়োজন হয়:1️⃣ ব্যাংকের কাছে থাকা মাস্টার কি 2️⃣ গ্রাহকের কাছে থাকা ব্যক্তিগত কি
দুই চাবি একসঙ্গে ব্যবহার না করলে লকার খোলা সম্ভব নয়।লকার ব্যবহারকালে গ্রাহক ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারেন না।প্রতি প্রবেশ ও বের হওয়ার সময় লকার লগবুকে নথিভুক্ত করা হয়।
লকার ভাড়ার সময় গ্রাহকদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় এবং নমিনি নিয়োগের সুযোগ থাকে।সাধারণ পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তারা গ্রাহকের উপস্থিতি ছাড়া লকার আনলক করার অনুমতি পান না।
তবে বিশেষ পরিস্থিতিতে—বিশেষ করে আদালতের নির্দেশে ব্যাংক লকার খুলতে বাধ্য। এ নিয়ম বহুদিন ধরেই প্রচলিত এবং এর আগেও বিভিন্ন ব্যক্তির লকার আদালতের আদেশে খুলে তদন্ত সংস্থাগুলো সামগ্রী জব্দ করেছে।
সাম্প্রতিক ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের লকার খুলে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করার প্রক্রিয়াতেও আদালতের নির্দেশনা অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন—“আদালতের অনুমতি ছাড়া লকার খোলার প্রশ্নই আসে না। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি স্বর্ণ বিশেষজ্ঞ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এনবিআর ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে লকারগুলি খোলা হয়।”
তিনি আরও জানান, তদন্তের আনুসঙ্গিক প্রক্রিয়া অনুসরণ করতেই সময় বেশি লেগেছে, তবে সবকিছু সম্পূর্ণ আইনানুগভাবে করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন—তদন্তাধীন একটি ফাইল এমনভাবে প্রকাশ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ ঘটনার সময় নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ বলেন—“আদালতের নির্দেশে লকার খোলা হলে সেখানে প্রশ্ন তোলার সুযোগ নেই।তবে তদন্তাধীন বিষয়ের তথ্য গণমাধ্যমে এত বড় করে প্রচার রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে।”
তিনি আরও প্রশ্ন তোলেন—যখন অ্যাকাউন্ট ও লকার দেড় বছর আগে জব্দ করা হয়েছিল, তখন এতদিন পর হঠাৎই এখন লকার খোলার সিদ্ধান্ত কেন নেওয়া হলো।
এর আগেও এমন উদাহরণ রয়েছে শুধু শেখ হাসিনার পরিবারই নয়;বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের লকার, আদালতের নির্দেশে অতীতেও খোলা হয়েছে। এসব ক্ষেত্রে সবসময় বিচার বিভাগীয় পর্যবেক্ষণে কাজ করা হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













