কনটেন্ট সরানোর অনুরোধ প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক : গুগলে কনটেন্ট অপসারণের অনুরোধ নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ ব্যাখ্যা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মিসইনফরমেশন, প্রোপাগান্ডা বা বেআইনি মানহানিকর চরিত্রহননের বাইরে দেশের কোনো পত্রিকার সংবাদ, সোশ্যাল মিডিয়ার পোস্ট, ভিডিও কনটেন্ট, রিলস, অনলাইন আর্টিকেল কিংবা রাজনৈতিক সমালোচনামূলক কোনো কনটেন্ট সরানোর জন্য সরকার কখনো কোনো প্ল্যাটফর্মকে অনুরোধ করেনি। এসব ধরনের অপসারণসংক্রান্ত অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনী বা জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মাধ্যমে বিটিআরসিতে পাঠানো হয়।
সরকার জানায়, বর্তমান সরকার কোনো বট বাহিনী বা সমন্বিত সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করে না। পাশাপাশি বিটিআরসি বা এনটিএমসি—কোনো সংস্থাই সরাসরি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ডাউন করার ক্ষমতা রাখে না; তাই যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট টেক বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেই পাঠাতে হয়।
গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি-জুন ২০২৫ সময়ে বাংলাদেশ থেকে কনটেন্ট অপসারণের অনুরোধ গেছে মোট ২৭৯টি। যা ২০২২ সালের জুন-ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের সময়ে পাঠানো ৮৬৭টি অনুরোধের এক-তৃতীয়াংশেরও কম। তার আগের ছয় মাস ২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে অনুরোধ সংখ্যা ছিল মাত্র ১৫৩টি। এসব সংখ্যা আওয়ামী লীগ আমলের সর্বনিম্ন রিকোয়েস্ট ৫৯১টিরও অর্ধেকের কম বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গুগল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৬৫ শতাংশ অনুরোধই ‘Not enough information’ ক্যাটাগরির অধীনে পড়েছে, যা প্রমাণ করে এসব অনুরোধ কোনো বিশেষ উদ্দেশ্যপূর্ণ ছিল না।
সরকার জানায়, জানুয়ারি–জুন ২০২৫ সময়কালে বাংলাদেশ ভেতর ও বাইরে থেকে অনাকাঙ্ক্ষিত হারে মিসইনফরমেশন ক্যাম্পেইনের শিকার হয়। প্রতিবেশী দেশের গণমাধ্যমসহ বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হয়। এছাড়া আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পর সাইবার স্পেসে সরকারের বিরুদ্ধে মিসইনফরমেশন ছড়িয়ে সহিংসতার উসকানিও দেওয়া হয়। এসব পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি, ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দায়িত্বশীলভাবে কিছু কনটেন্ট রিপোর্ট করেছে।
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের অভিযোগ—গুগলের আপডেটেড রিপোর্ট প্রকাশের আগে সরকারের কাছে কোনো ব্যাখ্যা বা মতামত চাওয়া হয়নি। খণ্ডিত ও যাচাইহীন তথ্য প্রকাশ করে গণমাধ্যম দায়িত্বশীল আচরণ প্রদর্শন করেনি বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে একাধিক বড় আন্দোলন, সাম্প্রদায়িক হামলা, মব লিঞ্চিংসহ নানা অস্থিতিশীলতা তৈরি হয়েছিল। এসব পরিস্থিতিতে সোশ্যাল ও ডিজিটাল স্পেসে সহিংসতা প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিতে সরকার নিয়মিতভাবে দায়িত্ব পালন করেছে।
এছাড়া আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ বাক্স্বাধীনতা এবং ইন্টারনেট স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে সরকার দাবি করে। ফ্রিডম হাউসের Freedom on the Net 2025 রিপোর্টে বলা হয়েছে, গত বছরের স্কোর ৪০ থেকে বাংলাদেশ এ বছর ৪৫ পেয়েছে—যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ অগ্রগতি। প্রতিবেদন অনুযায়ী, দমনমূলক সরকার অপসারণ এবং নতুন সরকারের সাইবার নীতিতে ইতিবাচক সংস্কারের ফলেই এই উন্নতি হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













