বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
নিজস্ব প্রতিবেদক : সরকার শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে, যা তৈরি পোশাক, ট্যানারি, ওষুধসহ বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী, ন্যূনতম মজুরিকাঠামো আগে যেখানে পাঁচ বছর অন্তর পুনর্নির্ধারণ হতো, এখন থেকে তিন বছর অন্তর পুনর্নির্ধারণ করতে হবে। ফলে শ্রমিকদের মজুরি নিয়মিত বৃদ্ধি পাবে।
মাতৃত্বকালীন ছুটি ১১২ দিন থেকে ১২০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও শ্রমিক নেতারা ৬ মাস (১৮০ দিন) করার দাবি জানিয়েছিলেন। বার্ষিক উৎসব ছুটিও ১১ দিন থেকে বাড়িয়ে ১৩ দিন করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য, ১০০ স্থায়ী শ্রমিক থাকলেই মালিকপক্ষকে ভবিষ্য তহবিল গঠন বাধ্যতামূলক করতে হবে। তবে কর্মীরা যদি জাতীয় পেনশন স্কিমে অংশগ্রহণ করেন, তবে মালিক এই বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকবেন।
নতুন আইন শ্রমিকদের বৈষম্য থেকে সুরক্ষা প্রদান করে। জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা বা রাজনৈতিক মতের ভিত্তিতে কোনো বৈষম্য বা হয়রানি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবি আদায়ে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের কালোতালিকাভুক্ত করা যাবে না, এবং কোন আচরণ যৌন হয়রানি হিসেবে গণ্য হবে তা স্পষ্টভাবে আইনে উল্লেখ করা হয়েছে।
ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রেও সহজিকরণ আনা হয়েছে। আগে কোনো ইউনিয়ন করার জন্য মোট শ্রমিকের ২০ শতাংশের সম্মতি লাগত। এখন থেকে, শ্রমিক সংখ্যা ২০ থেকে ৩০০ হলে ২০ জনের সম্মতিতেই ইউনিয়ন গঠন করা যাবে। একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫টি ইউনিয়ন অনুমোদিত হবে (আগে সর্বোচ্চ ৩টি)।
শ্রমিক নেতারা নতুন সংশোধিত আইনকে শ্রমিকবান্ধব হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে শিল্পমালিকারা কিছু বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, সরকারের পদক্ষেপ শিল্পের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পেতে পারে।
অধ্যাদেশ অনুযায়ী, ভবিষ্যতে জাতীয় ও খাতভিত্তিক ত্রিপক্ষীয় পরিষদ এবং জাতীয় সামাজিক সংলাপ ফোরাম প্রতিষ্ঠা করা হবে, যা শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে সমন্বয় ও নীতি নির্ধারণে সহায়তা করবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে












.jpg&w=50&h=35)
