হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ইলিয়াস-পিনাকীর নাম!
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী, তদন্ত সংস্থা, অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারী এবং শহীদ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।
৪৫৩ পৃষ্ঠার রায় ও বিচারকদের ভূমিকা
রায় ঘোষণার সময় তিনি জানান, জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে জাতিসংঘের প্রতিবেদন, অডিও–ভিডিওসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে ৪৫৩ পৃষ্ঠার রায় প্রস্তুত করা হয়েছে। রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। রায়ের শেষ অংশ—অর্থাৎ আসামিদের শাস্তি—পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।
রায়ে উঠে আসে মানবাধিকার পরিস্থিতি
রায়ের বিভিন্ন অংশে আদালত মানবাধিকার পরিস্থিতি, বিচার বিভাগের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক দমন–পীড়নের উল্লেখ করেন। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে শোষণ, অপহরণ, হত্যা, গণতান্ত্রিক অধিকার সংকোচনসহ নানা অভিযোগে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
বিচারপতি শফিউল আলম মাহমুদ পড়া অংশে বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বৈষম্য ও দমননীতি থেকে মুক্তি; কিন্তু এসব প্রত্যাশা পরবর্তীতে ভেঙে যায়। প্রসিকিউটর আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ হিসেবে আখ্যা দেন—এ কথাও রায়ে উল্লেখ আছে।
পিনাকি ভট্টাচার্যসহ বহু সমালোচকের নাম রায়ে
আওয়ামী লীগ সরকারের সময়ে সমালোচক, সাংবাদিক, লেখক, সিভিল সোসাইটি সদস্য, আইনজীবী ও বিচারকদের ওপর দমন–পীড়নের কথাও রায়ে উঠে এসেছে।এ সময় দেশত্যাগে বাধ্য হওয়া ব্যক্তিদের তালিকাতেও নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে আছেন—
পিনাকি ভট্টাচার্য (রাজনীতিক ও সাংবাদিক)
মাহমুদুর রহমান
এসকে সিনহা (সাবেক প্রধান বিচারপতি)
শফিক রেহমান
ইলিয়াস হোসাইন
কনক সরওয়ার
মুশফিকুল ফজল আনসারী
অলিউল্লাহ নোমান
শাহেদ আলম
জাওয়াদ নির্ঝর
তাসনিম খলিল ইত্যাদি।
রায়ে বলা হয়, তারা দেশের মানুষের পক্ষে কথা বলতেন, আন্দোলন করতেন এবং সরকারবিরোধী সমালোচনার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
সেনাবাহিনীকে দুর্বল করার অভিযোগও উল্লেখ
বিচারপতি শফিউল আলম রায় পড়ে শোনানোর সময় আরো বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার একটি পরিকল্পনা নেয় এবং সমান্তরাল বাহিনী হিসেবে রক্ষীবাহিনী গঠন করে।
২০০৮ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকারও একই ধরনের নির্যাতন, অপহরণ, গুম, মিথ্যা মামলা ও বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে—রায়ে এমন পর্যবেক্ষণও উঠে আসে।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













