ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ধানমন্ডি ৩২: বুলডোজার ও বিক্ষুব্ধ জনতার মুখোমুখি

২০২৫ নভেম্বর ১৭ ১৩:০৮:৩৬
ধানমন্ডি ৩২: বুলডোজার ও বিক্ষুব্ধ জনতার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধানমন্ডি ৩২-এর দিকে সোমবার (১৭ নভেম্বর) দুটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। বুলডোজারগুলোর সঙ্গে এক দল বিক্ষুব্ধ জনতাও এগোচ্ছেন।

ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে এগিয়ে আসা জনতার মধ্যে বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরা রয়েছেন বলে জানা গেছে।ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক জানান, “আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।”

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। এটি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে অবস্থান করছেন।

ধারণা করা হচ্ছে, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাশকতার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে