ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাজুসের ঘোষণা: স্বর্ণের দাম কমানোর বড় সিদ্ধান্ত

২০২৫ নভেম্বর ১৬ ১১:০১:৪৬
বাজুসের ঘোষণা: স্বর্ণের দাম কমানোর বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা নির্ধারণ করেছে। এই নতুন দাম ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমার প্রেক্ষাপটে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের বিশদ:

২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা/ভরি

২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা/ভরি

১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা/ভরি

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা/ভরি

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, ১৩ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা কমানো হয়েছিল। চলতি বছর স্বর্ণের দাম মোট ৭৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৩ বার দাম বৃদ্ধি এবং ২৪ বার দাম হ্রাস করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারে:

২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা/ভরি

২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা/ভরি

১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা/ভরি

সনাতন পদ্ধতি রুপা: ২,৬০১ টাকা/ভরি

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে