বাংলাদেশের ক্ষমতার মানচিত্র পাল্টে দেবে এক গণভোট!
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ গণভোটে পাস হলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে সরকার ও বিরোধী দলের প্রতিনিধির সংখ্যা সমান বা ভারসাম্যপূর্ণ থাকবে। কিছু কমিটিতে নিরপেক্ষ সদস্যও যুক্ত করা হবে। ফলে নিয়োগে ক্ষমতাসীন দলের সুবিধা থাকলেও আর প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত কার্যকর হবে না।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী (PR পদ্ধতি) ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। কোনো রাজনৈতিক দল ৫০ শতাংশের বেশি ভোট না পেলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে না—এতে ভবিষ্যতে এককভাবে কোনো দলের পক্ষে সংবিধান সংশোধন করা কঠিন হবে।
রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বৃহস্পতিবার আদেশ জারি করেন। আদেশের সাংবিধানিক মর্যাদা নিয়ে এখনও সংশয় থাকলেও, সরকার বলছে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের ইচ্ছার ভিত্তিতেই রাষ্ট্রপতি এসব পদক্ষেপ নিয়েছেন। আদেশ জারির সঙ্গে সঙ্গেই জুলাই সনদ সংবিধানের অংশ হিসেবে কার্যকর হয়েছে।
কমছে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ ক্ষমতা
সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়, ফলে সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকাই ছিল সর্বাধিক। দীর্ঘদিন ধরে এই একচ্ছত্র ক্ষমতা কমানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক গ্রুপ। সংস্কার কমিশনগুলোও বলেছিল—প্রধানমন্ত্রীর অনিয়ন্ত্রিত ক্ষমতাই স্বৈরশাসনের পথ তৈরি করে।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে উচ্চ আদালতের বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণমুক্ত করেছে। তবে পিএসসি, সিএজি, ন্যায়পাল ও দুদকের নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনের প্রস্তাবে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে তারা একমত হলেও অন্যান্য প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ চায় বিএনপি।
বর্তমান ব্যবস্থায় নির্বাচন কমিশনারদের নিয়োগে সার্চ কমিটি থাকলেও শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর পছন্দের ওপর নির্ভর করে। নতুন প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকার ও আপিল বিভাগের এক বিচারপতিকে নিয়ে পাঁচ সদস্যের বাছাই কমিটি নাম প্রস্তাব করবে এবং রাষ্ট্রপতি বাধ্য থাকবেন সেই তালিকা থেকেই নিয়োগ দিতে।
পিএসসি, সিএজি, ন্যায়পাল ও দুদকের নতুন নিয়োগ কাঠামো
জুলাই সনদ অনুযায়ী:
ন্যায়পাল নিয়োগে সাত সদস্যের কমিটি—সরকার দল ২, বিরোধী দল ৩ এবং রাষ্ট্রপতি–বিচারপতির প্রতিনিধি ২।
পিএসসি নিয়োগে সাত সদস্যের কমিটি—সরকার দল ২, বিরোধী দল ৩ এবং দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি।
সিএজি নিয়োগে সাত সদস্য—সরকার দল ২, বিরোধী দল ২ এবং তিন সংসদীয় কমিটির সভাপতি (যার একটি বিরোধী দলের হাতে থাকবে)।
দুদক হবে সাংবিধানিক প্রতিষ্ঠান; নিয়োগে ৭ সদস্যের কমিটি—২ রাজনৈতিক প্রতিনিধি (সরকার ও বিরোধী দল থেকে একজন করে) এবং ৫ নিরপেক্ষ সদস্য (বিচারপতি, সিএজি, পিএসসি চেয়ারম্যান ইত্যাদি)।
এক্ষেত্রে বিএনপি কিছু প্রস্তাবে আপত্তি জানালেও গণভোটে এসব নোট অব ডিসেন্ট রাখা হয়নি।
সংবিধান সংশোধন হবে কঠিন
উচ্চকক্ষ PR পদ্ধতিতে গঠনের প্রস্তাব নিয়ে বিএনপির আপত্তি থাকলেও অন্যান্য দল এই ব্যবস্থাকে সমর্থন করেছে। উচ্চকক্ষে কোনো দল ৫১ আসন না পেলে সংবিধান সংশোধন করতে পারবে না। ফলে ভবিষ্যতে ৪০–৪৮% ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার সুযোগ থাকবে না—যেমন ২০০৮ সালে হয়েছিল।
উচ্চকক্ষ সরকারের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ করবে না—বাজেট ও অর্থবিলে তাদের ভূমিকা থাকবে না। নিম্নকক্ষ থেকে পাঠানো সাধারণ বিল দুই মাসের মধ্যে উচ্চকক্ষ অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে পাস হয়ে যাবে। শুধু সংবিধান সংশোধনেই তাদের অনুমোদন লাগবে।
এমপিদের স্বাধীনতা বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর মেয়াদসীমা
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে আস্থা ভোট ও বাজেট ছাড়া অন্যান্য বিষয়ে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর ওপর দলীয় শৃঙ্খলার চাপ কমবে।
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এতে প্রায় সব রাজনৈতিক দল একমত।
এছাড়া প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এ প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে। তবে এই অংশটি গণভোটে বাধ্যতামূলক নয়; এটি রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে।
রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে কিছু ক্ষেত্রে—যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে নিয়োগ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই দিতে পারবেন। এটিও গণভোটে রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













