বোরকা ছাড়া হাসপাতালে ঢোকা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারীদের জন্য নতুন করে কঠোর পোশাকবিধি চালু করেছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (MSF) জানিয়েছে, নারী রোগী, স্বাস্থ্যকর্মী ও সেবিকাদের এখন থেকে হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে।
সংস্থাটি জানায়, নতুন নিয়মটি কার্যকর হয়েছে ৫ নভেম্বর থেকে। এমএসএফের আফগানিস্তান প্রকল্প ব্যবস্থাপক সারা চাতো বলেন,“এই বিধিনিষেধ নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশ আরও সীমিত করছে। এমনকি জরুরি রোগীরাও বোরকা না থাকায় হাসপাতালে ঢুকতে পারছেন না।”
তালেবান সরকারের মুখপাত্র অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমাদের নির্দেশনা মূলত হিজাব পরিধান নিয়ে, বোরকা বাধ্যতামূলক নয়।”
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাপক সমালোচনার পর কিছু হাসপাতালে বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হয়েছে। এমএসএফ জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বোরকা পোড়ানো প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে, যদিও ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।
তালেবান ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র ও জনজীবনে অংশগ্রহণে ধারাবাহিকভাবে সীমাবদ্ধতা আরোপ করছে। জাতিসংঘ একে “লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য” হিসেবে আখ্যা দিয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













