সরকারি ছুটি নিয়ে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশে সরকারি ছুটি নিয়ে মানুষের মধ্যে সবসময়ই থাকে আগ্রহ ও নানা প্রশ্ন— কতদিন ছুটি পাওয়া যায়, কীভাবে নির্ধারিত হয়, আর সরকারি-বেসরকারি কর্মীরা কি একইভাবে ছুটি পান?
প্রতি বছর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার ‘পাবলিক হলিডে’ বা সাধারণ ছুটির তালিকা ঘোষণা করে। এর সঙ্গে নির্বাহী আদেশের মাধ্যমে কিছু অতিরিক্ত ছুটিও যুক্ত হয়। এছাড়া কর্মীর আবেদন বা প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ ঐচ্ছিক ছুটি অনুমোদন দিতে পারে।
বাংলাদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয় সরকারি চাকরি আইন, ২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী। এই আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রযোজ্য বিধি ও সরকারি আদেশ অনুসারে বিভিন্ন ধরনের ছুটি পেয়ে থাকেন।
সম্প্রতি উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা। নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ১১ দিন শুক্র ও শনিবার পড়ায় প্রকৃত ছুটি হবে ১৭ দিন।
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১ মে, ১৬ ডিসেম্বরের মতো জাতীয় দিবসগুলো থাকে সাধারণ ছুটির আওতায়। নতুন বছরে সরকারের তালিকায় ৫ আগস্ট দিনটিকেও যুক্ত করা হয়েছে।
নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী বাংলাদেশে মোট ১৭ ধরনের সরকারি ছুটি রয়েছে।
বছরের শুরুতেই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। তবে সরকারি চাকরিজীবীরা এ ছাড়া আরও ১৬ ধরনের ছুটি ভোগের সুযোগ পান।
এসবের মধ্যে রয়েছে—অর্জিত ছুটি, অসাধারণ ছুটি, অধ্যয়ন ছুটি, সংগনিরোধ ছুটি, প্রসূতি ছুটি, প্রাপ্যতাবিহীন ছুটি, অবসর-উত্তর ছুটি, নৈমিত্তিক ছুটি, শ্রান্তি-বিনোদন ছুটি, অক্ষমতাজনিত বিশেষ ছুটি, বিশেষ অসুস্থতাজনিত ছুটি, অবকাশ বিভাগের ছুটি, বিভাগীয় ছুটি, চিকিৎসালয় ছুটি, বাধ্যতামূলক ছুটি এবং বিনা বেতনে ছুটি।
প্রতিষ্ঠানভেদে (সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা অস্থায়ী পদে) ছুটির ধরন ও সংখ্যা ভিন্ন হতে পারে। কিছু ছুটি বেতনসহ, কিছু ছুটি বেতন ছাড়া বা আংশিক বেতনসহ দেওয়া হয়।
বেসরকারি চাকরিজীবীরা সাধারণত নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সাধারণ ছুটি পান, তবে সরকারি বিধিমালার অন্য ছুটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সরকার প্রতিবছর ক্যালেন্ডারে লাল কালিতে সাধারণ ছুটির দিনগুলো প্রকাশ করে। এই ছুটিগুলো সরকারি অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।
তবে ব্যাংক, রেলওয়ে, আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা ও হাসপাতালের মতো সেবা প্রতিষ্ঠানগুলোকে “অত্যাবশ্যক” ঘোষণা করা হয়। তাই জনস্বার্থে তাদের ছুটির সময়সূচি আলাদা করে নির্ধারিত হয়।
নির্বাহী আদেশে দেওয়া ছুটি মূলত সরকারি, আধা-সরকারি, সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হয়।
নির্ধারিত ছুটি বিধিমালা অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা ধর্মীয় উৎসব বা পারিবারিক প্রয়োজনে বছরে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
এর জন্য বছরের শুরুতেই নিজ নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত দিনগুলোর অনুমতি নিতে হয়।এই ছুটি সাধারণ বা নির্বাহী আদেশের ছুটির সঙ্গে যুক্ত করে ভোগ করারও সুযোগ রয়েছে।
তবে বেসরকারি খাতে কর্মরতদের জন্য ঐচ্ছিক ছুটির এই সুবিধা প্রযোজ্য নয়; তারা তাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি পান।চাকরিজীবীদের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে বেশ সৌভাগ্যের — সরকারি ছুটির সংখ্যা ও ধরন উভয়ই থাকছে রেকর্ড পরিমাণে।
মুসআব/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
জাতীয় এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল













