ঢাকা-১৪ আসনে ভোটযুদ্ধে ‘ভাই-বোন’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনের নির্বাচনে এবার মুখোমুখি হয়েছেন এক ভাই ও এক বোন—একজন ছিলেন গুমের শিকার, অন্যজন গুম হওয়া ব্যক্তির বোন। দুজনই দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রার্থী—জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এবং বিএনপির সানজিদা ইসলাম তুলি। নির্বাচনী প্রচারে তারা একে অপরকে ‘ভাই’ ও ‘বোন’ বলে সম্বোধন করছেন—যা ভোটের মাঠে এনে দিয়েছে এক মানবিক আবহ।
রাজধানীর দারুস সালাম, শাহ আলী, মিরপুরের আংশিক এলাকা এবং সাভারের কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনের ভোটার সংখ্যা প্রায় সাড়ে চার লাখ।
এই আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)—আওয়ামী লীগ সরকারের সময়ে আট বছর গুম থাকার পর চলতি বছরের ৫ আগস্ট মুক্তি পান। এরপর জামায়াত আমিরের আহ্বানে নির্বাচনে অংশ নেন।
আরমানের বাবা মীর কাসেম আলী ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৬ সালে তার ফাঁসি কার্যকর হয়। বাবার মামলায় লড়তে দেশে ফিরে আরমানও নিখোঁজ হন।
বর্তমানে কাউন্দিয়া, বনগাঁও ও মিরপুরের একাধিক ওয়ার্ডে আরমানের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট বিতরণ, মসজিদে জনসংযোগ—সব মিলিয়ে তার প্রচারণা জমজমাট।
অন্যদিকে, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন সানজিদা ইসলাম তুলি, যিনি গুম হওয়া বিএনপি নেতা সুমনের বোন। শুরুতে প্রয়াত এমপি এসএ খালেকের সন্তান এসএস সিদ্দিক সাজু ও যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ প্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন; তবে শেষ পর্যন্ত দল মনোনয়ন দেয় তুলিকে।
তুলির প্রচারণায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। মাঠে নেমেই তুলি আবেগঘন বক্তব্যে আলোচনায় আসেন।
তিনি বলেন,“আরমান ভাই আমার সেই ভাই, যাকে আয়নাঘরের অন্ধকার থেকে ফেরত পাওয়া গেছে। সুমন ভাইকে এখনো পাইনি, তাই তার মতো গুম হওয়া পরিবারগুলোর অধিকারের জন্য আমি মাঠে আছি। আমার অনেক দোয়া আরমান ভাইয়ের জন্য।”
তিনি আরও বলেন,“আমরা গণতান্ত্রিক উপায়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের অধিকার ও নিরাপত্তা থাকবে। এই আসনের সমস্যাগুলো—মাদক, যোগাযোগ ও চিকিৎসা—সবই আমার নির্বাচনি ইশতেহারে থাকবে।”
বিএনপি প্রার্থীকে ‘বোন’ হিসেবে অভিহিত করেছেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানও। হুড খোলা গাড়িতে প্রচারণা চালাতে গিয়ে তিনি বলেন,“তুলি আমার বোন। আমাদের লক্ষ্য একই—একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ।”
তিনি প্রতিশ্রুতি দেন,“মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। কাউন্দিয়া-বনগাঁওয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত করব, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহজলভ্যতা বাড়াব।”
দলের ভেতরে কিছু ক্ষোভ থাকলেও বিএনপির অনেক কর্মী ও সাধারণ ভোটার এ আসনের প্রতিদ্বন্দ্বিতাকে দেখছেন ‘মানবিক রাজনীতির উদাহরণ’ হিসেবে।
স্থানীয় অ্যাক্টিভিস্ট আকরাম মির্জা বলেন,“ঢাকা-১৪ আসনে চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতির বদলে নীতিনিষ্ঠ প্রার্থীরা আসছেন—এটাই বড় বার্তা। বিএনপি সাহসী পদক্ষেপ নিয়েছে।”
মিরপুরের বাসিন্দা মাহমুদ হাসান বলেন,“আরমান গুম থেকে ফিরে এসেছে, তুলি গুম হওয়া ভাইয়ের অধিকার নিয়ে লড়ছেন। দুজনই মানবিক প্রতীক হয়ে উঠেছেন।”
২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা-১৪ আসনে মোট ৪ লাখ ১৮ হাজার ২১৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৪৬৯, নারী ২ লাখ ৪ হাজার ৭৪৪, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
অতীতে এ আসনে পালাক্রমে আওয়ামী লীগ ও বিএনপি জয়ী হয়েছে। আওয়ামী লীগের আসলামুল হক, আগা খান মিন্টু ও মাইনুল হাসান খান নিখিল এবং বিএনপির প্রয়াত এসএ খালেক এই আসনের সংসদ সদস্য ছিলেন।
গুম থেকে ফিরে আসা জামায়াত প্রার্থী আরমান ও গুম হওয়া ভাইয়ের বোন বিএনপি প্রার্থী তুলির লড়াইয়ে ঢাকার ১৪ নম্বর আসন এখন ব্যতিক্রমী মানবিক রাজনীতির এক প্রতীকী মঞ্চে পরিণত হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি












.jpg&w=50&h=35)
