মন্দার মধ্যেও সপ্তাহের শেষে সূচকে খানিকটা আলো
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে কেটেছে আরেকটি মন্দাভাবপূর্ণ সপ্তাহ। ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ছিল নিম্নমুখী। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৬৭ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ কমে ৫ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া অন্যান্য সূচকেও পতন দেখা গেছে। বাছাই করা ৩০ কোম্পানির ডিএসই–৩০ সূচক ১০.৩৪ পয়েন্ট বা ০.৫২ শতাংশ এবং ডিএসই শরিয়াহ সূচক ৫.৯২ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ কমেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার ডিএসএমইএক্স সূচকও সপ্তাহজুড়ে ৩৩.৭২ পয়েন্ট হারিয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা সতর্কতা অবলম্বন ও পর্যবেক্ষণমূলক অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে স্বল্পমেয়াদি বিনিয়োগে মনোযোগ ও সীমিত অংশগ্রহণের কারণে বাজারে স্থবিরতা দেখা যায়।
তবে বাজার মন্দাভাব থাকলেও আগের সপ্তাহের তুলনায় গড় টার্নওভার ৬.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনে অংশ নেওয়া খাতগুলোর মধ্যে ১৩টি খাতের বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন, বিশেষ করে ভ্রমণ, সিরামিক ও পরিষেবা খাত। অন্যদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও টেলিকম খাতের বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সপ্তাহজুড়ে দাম ও টার্নওভার বৃদ্ধির শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, আর সর্বাধিক দরপতনের শিকার হয়েছে স্টাইলক্রাফট।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাজারে কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা দেয়। এদিন বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, যা সূচকে উত্থান ঘটায়। ডিএসইতে ২৪১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮১টির কমেছে, আর ৭২টির অপরিবর্তিত ছিল।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ২৯.৮২ পয়েন্টে পৌঁছে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান নেয়। ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২ পয়েন্টে, এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়ায়।
এদিন ডিএসইতে ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের দিনের ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার তুলনায় কিছুটা কম।
একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও সূচকের উত্থান দেখা যায়। সিএসসিএক্স সূচক ৪.৯৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২.৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক বেড়ে ৮৯৮ পয়েন্টে, তবে সিএসই–৩০ সূচক ৩০.৭৪ পয়েন্ট কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে নেমে গেছে।
এদিন সিএসইতে ১৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যার মধ্যে ১০৯টির দাম বেড়েছে, ৫৮টির কমেছে, এবং ৩২টির অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিএসইতে ১৪ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়, যা আগের দিনের ১৮ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় কম।
মামুন/
পাঠকের মতামত:
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি










