ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

ইফাদ অটোর ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ অক্টোবর ২৭ ০০:৩৫:১৫
ইফাদ অটোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইফাদ অটোস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৬১ পয়সা।

আলেচ্য বছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৫৪ পয়সা, আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮০ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে