৬ কোম্পানির চমক জাগানো উত্থান
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে যখন সূচক টানা পতনের ধারা বজায় রেখেছে এবং বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, ঠিক তখনই অবিশ্বাস্য উত্থান ঘটিয়েছে কয়েকটি কোম্পানির শেয়ার। মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে সাতটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে শতভাগেরও বেশি। বাজারের সামগ্রিক মন্দাভাবের মধ্যেও এই উত্থান একদিকে আশার সঞ্চার করলেও, অন্যদিকে প্রশ্ন তুলেছে— এত অল্প সময়ে এত বেশি মূল্যবৃদ্ধি কতটা বাস্তবসম্মত?
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারমূল্য বেড়েছে ২৪৫.৬৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৫৭.৯৮ শতাংশ, আইএসএন লিমিটেডের১২২.৯৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১২০ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ১১৮.৮১ শতাংশ এবং সাপোর্ট লিমিটেডের ১০০.৯০ শতাংশ। বাজারে সামগ্রিক পতন সত্ত্বেও এই কোম্পানিগুলোর শেয়ারদর এমনভাবে বেড়েছে যে তা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব কোম্পানির উত্থান প্রসঙ্গ বাজারে নতুন করে আলোচনায় এসেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই উত্থান যতটা চমকপ্রদ, তার পেছনে ততটাই প্রশ্নবিদ্ধ ইঙ্গিত রয়েছে। তাদের মতে, এত অল্প সময়ে কোনো কোম্পানির শেয়ারের দাম এক বা দেড়শ শতাংশের বেশি বাড়া স্বাভাবিক বাজার আচরণ নয়। সাধারণত এই ধরনের অস্বাভাবিক উত্থান গুজব, কারসাজি বা কৃত্রিম চাহিদা সৃষ্টির ফল হয়ে থাকে।
ডমিনেজ স্টিলের উদাহরণ টেনে তারা বলেন, কোম্পানিটির আয় অনুপাত (পিই রেশিও) বর্তমানে ১৫০.৬৮ গুণে দাঁড়িয়েছে— যা স্বাভাবিক সীমার অনেক উপরে। কোম্পানিটির আয় অনিশ্চিত থাকা সত্ত্বেও শেয়ারের এমন উত্থান বাজারে কারসাজির ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, দুর্বল মৌলিক ভিত্তি থাকা সত্ত্বেও কোনো শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে তা বিনিয়োগকারীদের জন্য বিপদের কারণ হতে পারে। স্বল্পমেয়াদি লাভের আশায় যারা এই ধরনের শেয়ারে বিনিয়োগ করছেন, তারা যেকোনো সময় বড় ক্ষতির মুখে পড়তে পারেন। ইতিহাস বলছে— কৃত্রিমভাবে দাম বাড়ানো শেয়ার শেষ পর্যন্ত ভেঙে পড়ে এবং সাধারণ বিনিয়োগকারীরা চরম ক্ষতির শিকার হন।
তাদের পরামর্শ, বিনিয়োগের আগে কোম্পানির মৌলিক ভিত্তি যাচাই করা অত্যন্ত জরুরি। কোনো শেয়ারে বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক প্রতিবেদন, আয়ের প্রবণতা, ব্যবসার পরিধি ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং শেয়ারটির দামে উত্থান চিত্র ভালোভাবে বিশ্লেষণ করা উচিত।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই ধরনের অস্বাভাবিক উত্থান বাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতার জন্য বড় হুমকি। তারা মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইর উচিত এমন শেয়ারের ওপর নজরদারি বাড়ানো, কারসাজির ইঙ্গিত পাওয়া গেলে দ্রুত তদন্ত শুরু করা এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তা না হলে বাজারে আস্থা ফেরানো কঠিন হবে।
বর্তমানে শেয়ারবাজারে যেখানে অধিকাংশ কোম্পানির শেয়ারমূল্য কমছে, সেখানে মাত্র কয়েকটি দুর্বল মৌলিক কোম্পানির দামে এমন উত্থান বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। বাজারে ন্যায্যতা ও স্থিতিশীলতা বজায় রাখতে কারসাজিমুক্ত পরিবেশ তৈরি করাই এখন সময়ের দাবি। সেজন্য নিয়ন্ত্রক সংস্থার মনিটরিং ব্যাবস্থা আরও জোরদার ও কার্যকরা করা জরুর।
মামুন/
পাঠকের মতামত:
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা




.jpg&w=50&h=35)





