শেয়ারবাজারে রহস্যময় পতন: তিন দিনে সূচক নেই ১১০ পয়েন্ট!
নিজস্ব প্রতিবেদক: বছরের শুরু থেকেই শেয়ারবাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল। ধারাবাহিক উত্থানের ফলে সেপ্টেম্বর পর্যন্ত ডিএসই সূচক ৫ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল এবং দৈনিক লেনদেন ১৫০০ কোটি টাকার ওপর পৌঁছেছিল।
শেয়ারবাজারে ধারাবাহিক ইতিবাচক অবস্থার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিতর্কিত একটি চিঠি বাজারে হঠাৎ পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদিও পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং বাজার কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়, কিন্তু সাম্প্রতিক কার্যদিবসগুলোতে বাজারে আবারও অস্বাভাবিক ওঠাপড়া লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ ও দ্বিধা তৈরি করছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতিদিনই দিনের শুরুতে লেনদেন কিছুটা ইতিবাচক থাকলেও মধ্যাহ্নের পর টানা পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র শঙ্কা তৈরি করেছে। গত তিন কার্যদিবসে ডিএসই সূচক মোট ১১০ পয়েন্ট কমেছে, যার মধ্যে রোববার ২৪ পয়েন্ট, মঙ্গলবার সাড়ে ৪৬ পয়েন্ট এবং গতকাল বুধবার ৩৯ পয়েন্টেরও বেশি কমেছে।
তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অস্থিরতার মধ্যেও কিছু ইতিবাচক সঙ্কেত রয়েছে। তাদের মতে, সূচকের সামান্য ওঠা-নামা, বড় বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ এবং লেনদেনের ধীরে ধীরে স্বাভাবিক হওয়া বাজারে স্থিতিশীলতার সূচনা হিসেবে দেখা যেতে পারে। তারা বলছেন, শেয়ারবাজার দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তি বজায় রেখেছে, তাই বিনিয়োগকারীদের মনোবল ধরে রাখার মাধ্যমে বাজার আবারও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে।
বুধবারের বাজার পর্যালোচনা
আজ (০৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৭.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৪১ পয়েন্ট কমে ২ হাজার ৫১.৫৩ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১০৫টির দর বেড়েছে, ২২১টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কর্মদিবসের ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার তুলনায় ১৭৫ কোটি ৬১ লাখ টাকা কম।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১২ কোটি ২২ লাখ টাকার তুলনায় কম। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসই-এর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৯.১৪ পয়েন্টে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




