শেয়ারবাজারে বেড়েছে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছিল। তবে অবশেষে সেই প্রবণতায় পরিবর্তন এসেছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৪০টি। একই সময়ে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে।
২০২৩ সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছাড়ছিলেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকলেও সেপ্টেম্বরে এসে প্রথমবারের মতো সংখ্যা বাড়তে শুরু করে। ৩১ আগস্ট বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর নামে বিও হিসাব ছিল ৪৩,৭৬১টি যা ৩০ সেপ্টেম্বর এ সংখ্যা দাঁড়ায় ৪৩,৮০১টিতে। এ হিসেবে এক মাসে বেড়েছে ৪০টি বিও হিসাব। তবে এখনো ২০২৩ সালের তুলনায় বিদেশি ও প্রবাসীদের উপস্থিতি অনেকটাই কম। ২০২৩ সালের অক্টোবরে এই সংখ্যা ছিল ৫৫,৫১২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১১,৭১১টি বিও হিসাব।
এদিকে শুধু বিদেশি নয়, স্থানীয় বিনিয়োগকারীরাও সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে ফিরেছেন। আগস্টে দেশি বিনিয়োগকারীর নামে বিও হিসাব ছিল ১৫,৮৪,১০৪টি। যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯০,৬৯৫টিতে । অর্থাৎ এক মাসে বেড়েছে ৬,৫৯১টি বিও হিসাব। তবে ২০২৪ সালের শুরুতে মোট বিও হিসাব ছিল ১৭,৭৩,৫৫১টি। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫২,২২৭টি। অর্থাৎ এ পর্যন্ত কমেছে ১,২১,৩২৪টি বিও হিসাব।
এরমধ্যে পুরুষ বিনিয়োগকারী: আগস্টে ১২,৩৫,৮৯৮ → সেপ্টেম্বরে ১২,৪১,৪৭৬ (বৃদ্ধি ৫,৫৭৮টি); নারী বিনিয়োগকারী: আগস্টে ৩,৯১,৯৭১ → সেপ্টেম্বরে ৩,৯৩,০২০ (বৃদ্ধি ১,০৪৯টি) এবং কোম্পানি হিসাব: আগস্টে ১৭,৫৩২ → সেপ্টেম্বরে ১৭,৭৩১ (বৃদ্ধি ১৯৯টি)। এছাড়া, একক নামে বিও হিসাব বেড়েছে ৬,২১৯টি এবং যৌথ নামে বিও হিসাব বেড়েছে ১,৪০৮টি
বিনিয়োগকারীর সংখ্যা বেড়লেও সূচকে ইতিবাচক প্রভাব পড়েনি। আগস্ট শেষে ডিএসই এক্স (DSEX) সূচক ছিল ৫,৫৯৪ পয়েন্ট। যা সেপ্টেম্বরে নেমে এসেছে ৫,৪১৫ পয়েন্টে। অর্থাৎ এক মাসে সূচক কমেছে ১৭৯ পয়েন্ট।
অপরদিকে, আগস্টে বাজার মূলধন ছিল ৭,২৮,০৪৮ কোটি টাকা। যা সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৭,২৫,০৬৩ কোটি টাকা। এ হিসেবে এক মাসে কমেছে ২,০৮৫ কোটি টাকা।
লেনদেনও নিম্নমুখী। এক সময় যেখানে প্রতিদিন হাজার কোটি টাকার ওপরে লেনদেন হতো, এখন তা নেমে এসেছে ৬০০ কোটির ঘরে। গত ১৫ কার্যদিবসে একদিনও হাজার কোটি টাকার লেনদেন হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যার বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দিলেও বাজারের মৌলিক চ্যালেঞ্জ রয়ে গেছে। সূচক ও বাজার মূলধনের পতন বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফেরায়নি।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




