চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো—এপেক্স ফুটওয়্যার, এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এপেক্স ফুটওয়্যার
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১১ টাকা ২২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) কমে দাঁড়ায় ৫৬ টাকা ৪৮ পয়সা; গত বছর যা ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা। আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
এনভয় টেক্সটাইল
এনভয় টেক্সটাইল বিদায়ী অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। আগের বছর তারা দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৫৮ পয়সা। আলোচ্য সময়ে নগদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ৬৮ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সা, যা আগের বছর ছিল ৫১ টাকা ৯৩ পয়সা। আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির এজিএম হবে, আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
মুন্নু সিরামিক
মুন্নু সিরামিক তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২২ পয়সা, যা আগের বছর ছিল ৩৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) মাইনাস ৪ টাকা ৪৪ পয়সা, আগের বছর যা ছিল মাইনাস ১৭ পয়সা। জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ১৪ পয়সায়; আগের বছর ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা। আগামী ১১ ডিসেম্বর দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।
বাংলাদেশ সাবমেরিন কেবলস
বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও তারা একই হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস, ডাইলুটেড) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ সময়ে কোম্পানির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা, যা গত বছর ছিল ১৭ টাকা ৬৩ পয়সা। জুন শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়, আগের বছর যা ছিল ৯৩ টাকা ৬ পয়সা। আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ঈদের আগে বাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা
- ২৩ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে দুই তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ১৯৭ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- সাউথইস্ট ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ
- তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত
- রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষ/ণ
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় ধাক্কা; নতুন নিয়মে দেশে ফিরতে হবে
- ভারত পেরিয়ে এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’!
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন চাঞ্চল্য
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- বিএনপি-ছাত্রদলকে দায়ী করে সরব হাসনাত-সারজিস
- বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন
- যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ রেইস ম্যানেজমেন্ট
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ঈদের আগে বাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা
- ২৩ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার








