গুজবের আগুনে জ্বলছে ফাইন ফুডস, তদন্তের দাবি বাজার সংশ্লিষ্টদের
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের চোখ ধাঁধানো শেয়ারমূল্য বৃদ্ধিতে ফাইন ফুডস সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে এই উত্থানের পেছনে মূলত অস্বাভাবিক লেনদেন ও মনগড়া আর্থিক প্রতিবেদন স্পষ্ট কারসাজির ইঙ্গিত রয়েছে—এমন অভিযোগ বাজারসংশ্লিষ্টদের। অনেকেই মনে করছেন, হঠাৎ এই উল্লম্ফন আসলে কাগুজে মুনাফার ফাঁদ, যার চূড়ান্ত দায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘাড়েই এসে পড়বে।
ফাইন ফুডসের শেয়ার শেয়ারবাজারে অন্যতম শীর্ষ কারসাজির শেয়ার। বছরজুড়ে এটি ধারাবাহিকভাবে কারসাজির কবলে থাকে। শেয়ারদামের যে কোনো অস্বাভাবিক উত্থান বা পতনের পেছনে সাধারণ আর্থিক কারণের চেয়ে বেশি প্রভাব ফেলে কোম্পানি সংশ্লিষ্টদের সরাসরি কারসাজি। বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরাও এই নিয়ন্ত্রণ ও কৌশল দেখলে হতবাক হয়ে যান, কারণ প্রকাশিত তথ্য দিয়ে শেয়ারমূল্যের এই ওঠানামাকে ন্যায্যতা দেওয়া সম্ভব নয়।
এখানেই জন্ম নিচ্ছে প্রশ্ন—কোন শক্তি বা কারসাজি এই উত্থানকে ত্বরান্বিত করছে? বাজার সংশ্লিষ্টদের মতে, যারা একমি পেস্টিসাইডের শেয়ারে জালিয়াতি ও কারসাজিরে নেতৃত্বে ছিলেন, তারাই ফাইন ফুডসের শেয়ারের অবৈধ লাফে জড়িত। বাজারে তাদের কৌশলগত হস্তক্ষেপ ও প্রভাবই শেয়ারদামের অস্বাভাবিক ওঠানামার মূল কারণ। বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রম সৃষ্টি করে নতুনদের টেনে আনা হয়েছে, যারা যেকোন সময় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি বিএসইসি একটি নিরপেক্ষ ও কঠোর তদন্ত চালায়, তাহলে প্রকৃদ কারসাজিকারীদের মুখ উন্মোচিত হবে এবং বাজারে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপিত হবে।
২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ফাইন ফুডস প্রায় ৪০০ শতাংশ নেট মুনাফা বৃদ্ধি দেখিয়েছে। সাধারণ বিনিয়োগকারীর চোখে এটি বিশাল ইতিবাচক খবর মনে হলেও, বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রশ্ন ওঠে—একটি মাঝারি আকারের কোম্পানি, যার উৎপাদন বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে, কীভাবে এমন অস্বাভাবিকভাবে বিশাল মুনাফা অর্জন করতে পারে? যে কোম্পানিটি আগের বছরগুলোতেও লোকসানে ছিল এবং কোনভাবে অস্তিত্ব টিকেয়ে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, প্রকাশিত আর্থিক প্রতিবেদন ও শেয়ারদামের উত্থানের মধ্যে স্পষ্ট মিল নেই, যা ইঙ্গিত দেয় যে মুনাফার এই বৃদ্ধিতে কারসাজি বা কৌশলগত লেনদেন জড়িত রয়েছে।
ফাইন ফুডসের শেয়ার এক বছর আগেও ১৫০ টাকার নিচে লেনদেন হয়েছিল, কিন্তু এখন বছরের সর্বোচ্চ দাম ৩২৫ টাকায় পৌঁছেছে। সর্বশেষ ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১৪ টাকা ৯০ পয়সায়। এ অস্বাভাবিক ওঠানামা প্রমাণ করে, শেয়ারটি বাজারে অব্যাহতভাবে কারসাজি ও কৌশলগত লেনদেনের কবলে রয়েছে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা, কারণ দাম যে হঠাৎ বেড়ে যায়, তা মোটেও স্বাভাবিক বাজার প্রবাহের ফল নয়।
কোম্পানির ডিভিডেন্ড ইতিহাসও গভীরভাবে রহস্যজনক। ২০২১ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছিল, এরপর ২০২২ সালে ১.৫০ শতাংশ, ২০২৩ সালে ১.২৫ শতাংশ এবং হঠাৎ ২০২৪ সালে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, এই ঘোষিত ডিভিডেন্ডের বড় অংশই নির্ধারিত বিনিয়োগকারীর হাতে পৌঁছায়নি। এ ধরনের অনিয়ম স্পষ্টভাবে দেখায়, বিনিয়োগকারীরা কোম্পানির স্বচ্ছতা ও নৈতিকতার ক্ষেত্রে কতটা বিপদে পড়তে পারে।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, অস্বাভাবিক লেনদেন, হঠাৎ ডিভিডেন্ড বৃদ্ধি এবং মুনাফার অপ্রত্যাশিত উত্থান শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের আর্থিক ঝুঁকি নয়, এটি বাজারের আস্থা নষ্ট করার স্পষ্ট প্রতীক। যারা শুধুমাত্র শেয়ারের দামের ওঠানামার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেন, তারা খুব সহজেই বড় ক্ষতির শিকার হতে পারেন। এই ঘটনা প্রমাণ করে, বিনিয়োগের ক্ষেত্রে গোপন তথ্য, অভ্যন্তরীণ কারসাজি এবং অস্বচ্ছ হিসাবের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে।
বাজার সংশ্লিষ্টরা ফাইন ফুডসের কয়েক বছরের আর্থিক প্রতিবেদন এবং শেয়ার লেনদেনের কার্যক্রম নিরপেক্ষ ও কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। বিশেষভাবে নজর দেওয়া উচিত—শেয়ার কারা লেনদেন করছে এবং কোন গ্রুপ বা গোষ্ঠীর কাছে অধিকাংশ শেয়ার কেন্দ্রীভূত। বিশ্লেষকদের মতে, এই ধরনের তদন্ত চালানো হলে অবিলম্বে বোঝা যাবে কে সত্যিকারের রাঘব-বোয়াল, যারা বছরের পর বছর ধরে বাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন শোষণ করছে। এই তথ্যগুলো উন্মোচিত হলে বাজারে স্বচ্ছতা ফিরে আসবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথ সুগম হবে।
এসএইচ/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









