টেন্ডার প্রাপ্তির খবরে শেয়ার দামে উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক: একটি বড় সরকারি টেন্ডার পাওয়ার খবরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দামে উল্লম্ফন ঘটেছে। ক্রেতাদের ব্যাপক আগ্রহের কারণে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের বিক্রেতা প্রায় উধাও হয়ে গেছে, যার ফলে লেনদেনের শুরুতেই শেয়ারটির দাম বেড়ে হল্টেড হয়ে যায়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) তাদের মোট চাহিদার ৫০ শতাংশ ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং পলিথিন (পিই) ব্যাগ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কেনার অনুমোদন দিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এই চুক্তি হয়েছে বলে কার্যাদেশে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিসিআইসি'র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজকে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। এর পরপরই এই খবরটি শেয়ার নিউজে প্রকাশিত হয় এবং আজ বুধবার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের অবহিত করে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০১৫ সালের জুলাই মাসে মিরাকল ইন্ডাস্ট্রিজের একটি আবেদনের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে, এতে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে: যদি মিরাকল ইন্ডাস্ট্রিজ সময়মতো চাহিদা অনুযায়ী ব্যাগ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাহলে বিসিআইসি বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার অধিকার রাখে।
এই খবরটি বাজারে আসার পর আজ (বুধবার) ডিএসইতে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তীব্রভাবে বেড়ে যায়। লেনদেন শুরু হতেই ক্রেতাদের চাপে শেয়ারটির মূল্য ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০.৯০ টাকা থেকে ৩৩.৯০ টাকায় পৌঁছে হল্টেড হয়ে যায়।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই টেন্ডারটি মিরাকল ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক সাফল্যের জন্য একটি বড় মাইলফলক। এটি কোম্পানিটির উৎপাদন এবং বিপণন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিসিআইসি’র জন্য একটি নির্ভরযোগ্য প্যাকেজিং সরবরাহকারী নিশ্চিত করবে। আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ শেয়ারের ক্রয় আদেশ থাকলেও, বিক্রেতার অভাবে লেনদেন মাত্র ৫৮ হাজার শেয়ারে সীমাবদ্ধ থাকে, যা বাজারের এই ইতিবাচক প্রতিক্রিয়ার প্রতিফলন।
আগের বছর ২০২৪ সালে লোকসানের কারণে কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৮ পয়সা।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- বিএনপি-ছাত্রদলকে দায়ী করে সরব হাসনাত-সারজিস
- বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন
- যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!
- রামিসা হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, জানালেন তার মা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি





