অর্থ ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি বড় ব্যাংক গঠনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত দুর্বল অর্থনৈতিক ভিত্তি, খেলাপি ঋণের বেড়ে যাওয়া এবং পরিচালনায় অনিয়মের কারণে এসব ব্যাংককে একীভূত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই একীভূতকরণ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আমানতকারীদের অর্থের নিরাপত্তা। বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ার মধ্যেও আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে একটি বিশেষ পেমেন্ট স্কিম চালুর উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচটি ব্যাংকে বর্তমানে মোট ১ লাখ ৫২ হাজার কোটি টাকা আমানত রয়েছে। এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ২ লাখ কোটি টাকা।সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো—এই বিপুল পরিমাণ আমানতের মধ্যে ৪৬ হাজার কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানত।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যাদের আমানত ২ লাখ টাকার মধ্যে, তারা সরকারের বীমা স্কিমের আওতায় থাকবেন এবং খুব দ্রুত অর্থ ফেরত পাবেন।
যাদের ২ লাখ টাকার বেশি আমানত রয়েছে, তারা অর্থ ফেরত পাবেন ধাপে ধাপে। তবে এই ধাপ বা সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। পাশাপাশি, বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে এবং একীভূত ব্যাংকে ৪ শতাংশ রিটার্ন দেওয়া হতে পারে।
একই ব্যক্তি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকলেও, তা একত্রে হিসাব করা হবে এবং বীমা সীমা সর্বোচ্চ ২ লাখ টাকায় সীমাবদ্ধ থাকবে।
প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। এটি মূলত ব্যাংকের মূলধন জোগান ও পুনর্গঠনের অংশ। তবে ঋণগ্রহীতাদের জন্য শর্তাবলিতে কোনো পরিবর্তন আসবে না—তাদের আগের মতোই কিস্তি পরিশোধ করতে হবে এবং খেলাপির দায় থাকলে তার শাস্তি বহাল থাকবে।
একীভূত ব্যাংকের সম্ভাব্য মোট সম্পদ হবে প্রায় ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এই অর্থের মধ্যে:
২০ হাজার কোটি টাকা দেবে সরকার
১০ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইনসুরেন্স ফান্ড থেকে
৫ হাজার কোটি টাকা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী যেমন আইএমএফ, বিশ্বব্যাংক এবং এডিবি থেকে পাওয়া যেতে পারে
একীভূতকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়া পাঁচটি ব্যাংক হলো:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
গ্লোবাল ইসলামী ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক
এক্সিম ব্যাংক
এই ব্যাংকগুলোর মধ্যে চারটি দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।
পাঁচটি ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) তালিকাভুক্ত। তবে একীভূতকরণের পরে এসব ব্যাংক ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, অবসায়ন বা একীভূতকরণের সময় সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন না।
এ সিদ্ধান্তে শেয়ারবাজারে বড় ধস দেখা দিয়েছে। অনেক ব্যাংকের শেয়ারের দাম ১০ টাকার ফেইস ভ্যালুর নিচে নেমে গেছে—কিছু ক্ষেত্রে ৫ টাকারও নিচে। উদাহরণস্বরূপ:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাবলিক শেয়ার ছিল ৬৫%
গ্লোবাল ইসলামী ব্যাংকে ৩১.৪৬%
সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৮%
এক্সিম ব্যাংকে ৩৯.২৮%
ইউনিয়ন ব্যাংকে ৩১%
এই ধস ব্যাংক খাতের অন্যান্য শেয়ারেও নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে ৩৬টি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকই ১০ টাকার ওপরে লেনদেন হচ্ছে।
একীভূতকরণের পুরো প্রক্রিয়ায় প্রত্যেক ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (MD) এর স্থলে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক।
এই প্রশাসকেরা: ব্যাংকের আর্থিক অবস্থা মূল্যায়ন করবেন,স্থিতিশীলতা নিশ্চিত করবেন,প্রয়োজনে নির্বাহী পরিবর্তন করতে পারবেন,প্রশাসকদের অবশ্যই শরীয়াহভিত্তিক ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞ হতে হবে অথবা তাদের বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে।
প্রশাসকদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে, এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে জানাতে হবে।
এই একীভূতকরণ প্রক্রিয়া বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এর মাধ্যমে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনাকে একটি সংগঠিত কাঠামোতে আনা সম্ভব হবে, আমানতকারীদের আস্থা পুনঃস্থাপন হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যাবে।
তবে শেয়ারবাজারে এর বিরূপ প্রভাব এবং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি এখনই সমাধান না করলে, সরকারের এই উদ্যোগের ইতিবাচক ফলাফল প্রশ্নের মুখে পড়তে পারে।
জাহিদ/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













